তথ্যপ্রযুক্তি আইনে নুরের বিরুদ্ধে আরও এক মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৮:১৮আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৯:৪৩

শাহবাগ থানার পর একই অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে রাজধানীর পল্টন থানায়। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইলিয়াস হোসেন নামে একজন ব্যক্তি রবিবার (১৮ এপ্রিল) মামলাটি দায়ের করেছেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

শান্তিনগরের বাসিন্দা ইলিয়াস হোসেন এজাহারে নিজেকে সচেতন নাগরিক উল্লেখ করেন। গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে নুরের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের অংশবিশেষ এজাহারে উল্লেখ করেছেন তিনি। ভিপি নুর তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন।

এর আগে রবিবার (১৮ এপ্রিল)  নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় একই অভিযোগে ও একই আইনে আরও একটি মামলা করা হয়।

/এআরআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী