X
রবিবার, ১৬ মে ২০২১, ২ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

করোনা শনাক্তের সংখ্যা ১৪ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৮:৪৭

দুনিয়াজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৪ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৪ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ২৫৯। এর মধ্যে ৩০ লাখ ৪৩ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১২ কোটি ১১ লাখ ৯৯ হাজার ২৪১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮১ হাজার ৫৪২ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪। এর মধ্যে এক লাখ ৮০ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭১৩। এর মধ্যে তিন লাখ ৭৫ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা সাত লাখ ২৩ হাজার ২২১। এর মধ্যে ১০ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৫২০। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

মহামারির শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরও জোরালো করে চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের বক্তব্য। লি মেং ইয়ান বলেন, চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনাভাইরাস। এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে।

হংকংয়ে জন্ম নেওয়া ভাইরোলজিস্ট লি মেং ইয়ান পালিয়ে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে। চীন হত্যা করতে চেয়েছিল বলে ভয়ে মার্কিন মুলুকে পালিয়ে যান তিনি।

এদিকে করোনাভাইরাস শনাক্ত হওয়ার শুরুর দিকের সময়কার মূল তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্ত দলকে সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে চীন। তথ্যগুলো বিস্তারিতভাবে না দিয়ে সারমর্ম আকারে উপস্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে কিভাবে করোনা মহামারির সূচনা হয়েছিল, এর উৎস কী, তা জানার প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

/এমপি/

সম্পর্কিত

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

২৪ ঘণ্টায় শনাক্ত ২৬১, মৃত্যু ২২

২৪ ঘণ্টায় শনাক্ত ২৬১, মৃত্যু ২২

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

করোনা আক্রান্ত হয়ে মমতার ভাইয়ের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মমতার ভাইয়ের মৃত্যু

ভারতে সংক্রমণ কমছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ লাখ ২৬ হাজার

ভারতে সংক্রমণ কমছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ লাখ ২৬ হাজার

যে কারণে মুখ থুবড়ে পড়েছে ভারতের টিকাদান কর্মসূচি

যে কারণে মুখ থুবড়ে পড়েছে ভারতের টিকাদান কর্মসূচি

সর্বশেষ

ঈদের তৃতীয় দিন: যত নাটক টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য

ঈদের তৃতীয় দিন: যত নাটক টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য

টিভিতে ‘ঊনপঞ্চাশ বাতাস’, সর্বাধিক ছবি শাকিব-অপুর

ঈদের তৃতীয় দিনটিভিতে ‘ঊনপঞ্চাশ বাতাস’, সর্বাধিক ছবি শাকিব-অপুর

কাপাসিয়ায় অন্তঃসত্ত্বা নারী পুলিশের আত্মহত্যা

কাপাসিয়ায় অন্তঃসত্ত্বা নারী পুলিশের আত্মহত্যা

এখনও বাবুল আক্তারের সন্তানদের খোঁজ পায়নি পিবিআই

এখনও বাবুল আক্তারের সন্তানদের খোঁজ পায়নি পিবিআই

ঢাকা মেডিক্যালের সামনে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

ঢাকা মেডিক্যালের সামনে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

সারপ্রাইজ লাইভে এসে যা বললেন তাহসান-মিথিলা (ভিডিও)

সারপ্রাইজ লাইভে এসে যা বললেন তাহসান-মিথিলা (ভিডিও)

মমতা ব্যানার্জির ভাইয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

মমতা ব্যানার্জির ভাইয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইব্রাহিম রাইসি

সাগরে বসেই অনলাইনে মাছ বিক্রি করছেন জেলেরা

ডিজিটাল উপকূল-৭সাগরে বসেই অনলাইনে মাছ বিক্রি করছেন জেলেরা

পশ্চিমবঙ্গে লকডাউন, বাংলাদেশিদের রবিবার থেকে এনওসি দেওয়া হবে

পশ্চিমবঙ্গে লকডাউন, বাংলাদেশিদের রবিবার থেকে এনওসি দেওয়া হবে

গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার, বান্ধবী আটক

গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার, বান্ধবী আটক

বিনোদন স্পট বন্ধ, তাই খোলা মাঠ বা নদীর ধারে

বিনোদন স্পট বন্ধ, তাই খোলা মাঠ বা নদীর ধারে

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

করোনা আক্রান্ত হয়ে মমতার ভাইয়ের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মমতার ভাইয়ের মৃত্যু

ভারতে সংক্রমণ কমছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ লাখ ২৬ হাজার

ভারতে সংক্রমণ কমছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ লাখ ২৬ হাজার

যে কারণে মুখ থুবড়ে পড়েছে ভারতের টিকাদান কর্মসূচি

যে কারণে মুখ থুবড়ে পড়েছে ভারতের টিকাদান কর্মসূচি

© 2021 Bangla Tribune