আর্জেন্টিনাকে স্তব্ধ করে বড় অঘটন চায় কেপ ভার্দে

তানজীম আহমেদ, মায়ামি (যুক্তরাস্ট্র) থেকে
০৩ জুলাই ২০২৬, ১০:৪৬আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:৪৬

বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হওয়া ইতিহাসের সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দে। আগামী শুক্রবার মিয়ামিতে শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। তার আগে জনাকীর্ন সংবাদ সম্মেলনে কথা বলতে হয়েছে তাদের দলের কোচকে। তারা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে যারা বিশ্বসেরা। লিওনেল মেসির মতো মহাতারকা আছে। আছে দলটি দারুণ ফর্মেও। তবে চমক দেখিয়ে আসা কেপ ভার্দে এ নিয়ে চিন্তিত নয়। বরং আর্জেন্টিনাকে স্তব্ধ করে সামনে এগিয়ে যেতে চাইছে দলটি।

ড্যাশিং তারকা লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা এই ম্যাচে নিরঙ্কুশ ফেভারিট। তবে বুবিস্তা নামে পরিচিত কেপ ভার্দে কোচ জানিয়েছেন, তার দল ‘সাহসী ও নির্ভীক’ হয়ে মাঠে নামবে। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে এগিয়ে যেতে চায় তারা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বাস এবং দৃঢ় প্রত্যয় আছে, যা আমাদের অনেক সাহায্য করবে। আমরা সাহসের সঙ্গে খেলবো। আমরা নির্ভীক হবো এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করবো। আমরা চাই, খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করুক, তবে একইসঙ্গে যেন মনোযোগী থাকে এবং পরের ধাপে যাওয়ার জন্য সবকিছু উজাড় করে দেয়।’

এরপর জোর দিয়ে বলেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি। আমরা নিজেদের ওপর, আমাদের শক্তি, আমাদের খেলোয়াড় এবং দলের ওপর বিশ্বাস রাখি। আমরা জানি, এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি। আমরা সাহসী ও উচ্চাভিলাষী এবং আমরা জয়ের জন্যই খেলবো।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকা সত্ত্বেও মেসি চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে ৬ গোল করে লড়াইয়ে নামছেন। কেপ ভার্দের বিপক্ষে তিনি আবারও দলে ফিরবেন, তবে বুবিস্তা জোর দিয়ে বলেছেন, তার পরিকল্পনা কেবল ৩৯ বছর বয়সী এই তারকাকে থামানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

তিনি বলেন, দল হিসেবে আমাদের নিজস্ব কৌশল রয়েছে, যা কেবল মেসির বিরুদ্ধে নয়, পুরো দলের বিরুদ্ধে। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা পুরো দলটির বিপক্ষেই খেলবো। আমরা জানি, মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু আমাদের লড়াই পুরো দলের সঙ্গে।’

মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ ‘এইচ’ থেকে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সঙ্গে তিনটি ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ইতোমধ্যেই নকআউট পর্বে প্যারাগুয়ে জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছে এবং বুবিস্তা নিশ্চিত যে সামনে আরও অঘটন অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘তথাকথিত ছোট দলগুলো দেখিয়ে দিয়েছে যে, তারা তথাকথিত বড় দলগুলোর সঙ্গে একই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এটি প্রমাণ করে যে, ছোট দলগুলোও সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচগুলোর মুখোমুখি হতে সক্ষম। আর্জেন্টিনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তবে আমরা তাদের জন্যও ম্যাচটিকে চ্যালেঞ্জিং করে তুলতে চাই।’

এরপর তার আত্মবিশ্বাসী সুর, ‘আমরা যোগ্যতার ভিত্তিতেই এখানে এসেছি। গত তিনটি ম্যাচে আমরা দেখিয়েছি যে, আমরা উচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা প্রতিপক্ষের গুণগত মান সম্পর্কে জানি, তবে আমাদেরও নিজেদের একটা স্বপ্ন আছে।’

 

/আরকে/
সম্পর্কিত
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
ব্রাজিলের পর ফ্রান্সের প্রশংসা করলেন আর্জেন্টিনা কোচ
মেসির ওপর গোল করার নির্ভরতা কি বাড়ছে
সর্বশেষ খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি