মৃত্যুর মিছিলে আরও ৯১ প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৬:২৬আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:৩২

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে চার হাজার ৫৫৯ জন। মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ১০ হাজার ৫৮৮ জন মারা গেছেন। শনাক্ত সাত লাখ ২৭ হাজার ৭৮০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৮১১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ছয় লাখ ২৮ হাজার ১১১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৯৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫৬টি। এখন পর্যন্ত ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর থেকে আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৬ দশমিক ৮৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৬ দশমিক ৩১ শতাংশ। আর মৃত্যু হয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং নারী ৩৩ জন। এখন পর্যন্ত পুরুষ সাত হাজার ৮২৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৭৬১ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৫৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৬০ জন, চট্টগ্রামের ১৭ জন, রাজশাহীর তিন জন, খুলনার পাঁচ জন, বরিশালের চার জন এবং রংপুরে তিন জন রয়েছে।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৫২ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন, বাড়িতে দুই জন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

/এসও/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল