X
বুধবার, ১১ আগস্ট ২০২১, ২৭ শ্রাবণ ১৪২৮

সেকশনস

মার্কেট বন্ধ, সার্ভিস চালু!

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:২০

বেলা ১২টার দিকে সেলিম আহমেদ মোটরসাইকেলে করে রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজার সামনে এসে দাঁড়ান। তখনই তিনি তার পরিচিত দোকানে ফোন দেন। উদ্দেশ্য তার মোবাইল ফোনের চার্জের সমস্যা ঠিক করা। দোকানের কর্মচারী রাস্তার মাঝামাঝি ডিভাইডারে অপেক্ষমান ছিলেন। সেখান থেকে তার ফোন মার্কেটের ভেতরে পাঠিয়ে দেন ওই কর্মচারী। সেটি দেখে কিছুক্ষণ পর তাকে জানানো হয় সেটি ঠিক করতে লাগবে আধাঘণ্টা। অতঃপর তিনি হাফ ছেড়ে বাঁচলেন।

অন্যদিকে অনলাইনে নানারকম পণ্যের ব্যবসা করেন তানিয়া। তিনি ভরদুপুরে গাউসিয়া এলাকায় অনেকগুলো ব্যাগ হাতে নিয়ে যাচ্ছিলেন। তার কাছে জানতে চাওয়া হলে – তিনি বলেন অনলাইনের ব্যবসার কিছু টুকটাক জিনিসপত্র প্রয়োজন। তার জন্য আসা। কিন্তু মার্কেট তো বন্ধ তাহলে পাচ্ছেন কিভাবে – জানতে চাইলে তিনি বলেন, পুরানো পরিচিত দোকান তো ফোনে কথা বলে চলে আসছি নিতে।

সার্ভিস পাওয়া এমন ক্রেতাদের সঙ্গে কথা বলার পর প্রশ্নই জাগে মার্কেট বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে পাচ্ছে তা! রাজধানীর গাউসিয়া, হাতিরপুল এলাকার মার্কেটগুলো ঘুরে দেখা যায় সেখানে লোকসমাগম। খোঁজ নিতেই জানা গেল- এরা সবাই মার্কেটের দোকানের কর্মী। তখন প্রশ্ন আসে – মার্কেট তো বন্ধ তাহলে এখানে কেন তারা? কয়েকজনের কাছে এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিক পরিচয় শুনে কেউ কিছু বলতে রাজি হননি।

করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ পালনের ঘোষণা দেয় সরকার। এসময় মার্কেট বন্ধের ঘোষণা থাকলেও শুরু থেকেই এ সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন গাউছিয়া ও নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। রাজধানী ঢাকার বাইরেও বিভাগীয় শহর রাজশাহী, সিলেটসহ কয়েকটি শহরে মার্কেট খোলার রাখার দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। দ্বিতীয় দফায় আবারও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তখন সরকারি-বেসরকারি সব অফিসসহ ইন্টারন্যাশনাল ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়। এরপর আর ব্যবসায়ীরা বিক্ষোভ করেননি। তবে স্বাস্থ্যবিধি মেনে দোকান শপিং মল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউমার্কেট এলাকার কয়েকজন পাইকারি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দফা লকডাউনে মার্কেট বন্ধ করা হলে গণপরিবহণ চালু ছিল। তখন জিনিসপত্রের ক্রেতা থাকায় অনেকেই মার্কেটের গেত বন্ধ করেও ভিতর থেকে পাইকারি মাল বিক্রি করেছেন। এখনও অনেকেই তাই করছেন। তবে সেই তুলনায় নয়। পরিচিত ক্রেতাদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়।

বিক্রেতারা জানান,  করোনার সংক্রমণ রোধে সরকারের বিধি-নিষেধের কারণে পহেলা বৈশাখের ব্যবসা হয়নি। তারপর চলমান লকডাউনের কারণে ঈদ-কেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। গতবার ঈদের সময় কর্মচারীদের বেতন দিতে হিমসিম খেতে হয়েছে। এবার তাই কিছুটা লাঘব করার জন্য হলেও মার্কেট বন্ধ থাকা সত্ত্বেও কেউ কেউ এই সার্ভিস দেয়। তবে সবাই দিচ্ছে না।

গাউসিয়ায় ইসমাইল ম্যানশনের সামনে দেখা যায়, সেই মার্কেটে অবস্থিত দোকানের কর্মীরা মার্কেটের সামনেই অপেক্ষমাণ। একজনের কাছে জানতে চাওয়া হলো – এখানে কেন আপনারা? তারা উত্তর দিলে এমনেই। একই দৃশ্য দেখা যায় মার্কেটের ওপর পাশের দোকানগুলোর সামনে। সেখানে ফুটপাথেই বসে ছিলেন তারা। দোকানের একজন কর্মীর কাছে জানতে চাইলে – তিনিও কোন জবাব দিলেন না। একটু পর মার্কেটের গেট খোলা হলে ১০-১২ জন কর্মী মার্কেটের ভেতরে চলে যান। এসময় নিরাপত্তারক্ষীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দোকান আছে ওদের তাই যায়। এর বেশিকিছু তিনি বলতে রাজি হননি।

একই দৃশ্য দেখা যায় ইসমাইল ম্যানশন থেকে কিছুদূর গেলে ইস্টার্ন মল্লিকার সামনে। সেখানে মূল প্রবেশ পথ বন্ধ থাকলেও, এটিএম বুথের পাশের ছোট একটি গেট খোলা ছিল এবং সেখানে নিরাপত্তারক্ষী দোকানের কর্মীদের প্রবেশ করতে দিচ্ছেন। আবার কিছু কর্মী হাতে করে দোকানের বিক্রয়ের মাল হাতে করে নিয়ে বের হচ্ছেন। তার কাছে জানতে চাইলে নিজেকে দোকানের কর্মী পরিচয় দেন এবং বলেন এগুলা অর্ডারের মাল। এসময় নিরাপত্তারক্ষীর কাছে দোকান খোলা আছে কিনা জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে জানতে চান – ভিতরে দোকানের মালিক কিনা, নাহলে কিছু বলতে রাজি না। এসময় মার্কেটের ভেতরেও অনেকেকে অবস্থান করতে দেখা যায়।  

গাউসিয়া এলাকা থেকে বের হয়ে হাতিরপুল এলাকা গিয়ে দেখা যায় মোতালেব প্লাজার সামনে এবং ইস্টার্ন প্লাজার সামনে একই রকম অবস্থা। দোকানের কর্মীরা এবং মোবাইল টেকনিশিয়ানরা বসে আছেন ডিভাইডারের ওপরে। জানতে চাইলে নাসিম নামের একজন টেকনিশিয়ান জানান, মার্কেট বন্ধ। কিন্তু আমাদেরও চলতে হয়। মোবাইল একটি জরুরি জিনিস , কিছু হলেই মানুষের টেকনিশিয়ানের প্রয়োজন হয়। বর্তমানে বলতে গেলে মোবাইল ছাড়া মানুষ অচল। এই মার্কেটে অনেক দোকান। সবাই বসা। কারো কাজ নাই। দিনে দুই চারটা যাই আসে তা দিয়েই চলতে হচ্ছে এখন।

পাশেই আরেকজন টেকনিশিয়ান বলেন, করোনায় এখন সবারই অবস্থা খারাপ। মার্কেট বন্ধ করে আরও খারাপ অবস্থা হয়ে গেছে। দৈনিক কোন আয় নাই।

এই এলাকার স্থানীয়রা জানান, যারা বসে আছে এরা সবাই মোবাইল টেকনিশিয়ান, সবারই মার্কেটে দোকান আছে। বাইরে দুই চারজন কাস্টমার আসে তারা ভিতরে মোবাইল পাঠায় দেয় ঠিক করার জন্য।  

/এফএএন/

সম্পর্কিত

নিউমার্কেট ও গাউছিয়ায় কেনাকাটার হিড়িক (ফটোস্টোরি)

নিউমার্কেট ও গাউছিয়ায় কেনাকাটার হিড়িক (ফটোস্টোরি)

‘অর্ধেক পরিবহন’ নিয়ে যত প্রশ্ন

‘অর্ধেক পরিবহন’ নিয়ে যত প্রশ্ন

চলছে ধোয়ামোছা, টার্মিনালে সাজ সাজ রব

চলছে ধোয়ামোছা, টার্মিনালে সাজ সাজ রব

যে কারণে আজও রাজধানীতে ফিরছে মানুষ

যে কারণে আজও রাজধানীতে ফিরছে মানুষ

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:১৬

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠান ভেদে এখনও পর্যন্ত খাতওয়ারি সুনির্দিষ্টভাবে কত টাকা উদ্ধার হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীকে লিখিতভাবে এসব তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির সাত মামলায় জড়িত মোহাম্মদ আলীর জামিন আবেদনের শুনানিকালে বুধবার (১১ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত দুই মামলায় মোহাম্মদ আলীকে জামিন দিয়ে অপর পাঁচ মামলায় জামিন শুনানি এক সপ্তাহ মুলতবি করেছেন। এছাড়াও পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেন আদালত।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে করা পৃথক মামলায় আটক ব্যাংকটির শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরী জামিন চেয়ে নিম্ন আদালতে আবেদন জানান। তবে সেখানে জামিন না মিললে তিনি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনের শুনানি নিয়ে তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় সাতটি মামলায় তার জামিন বিষয়ে রুলের শুনানির জন্য মামলাগুলো হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।

শুনানিকালে আদালত দেখতে পান, বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় এখনও অভিযোগপত্র হয়নি। তাই আদালত জানতে চান, কত টাকা উদ্ধার হয়েছে।

দুদকের আইনজীবী আদালতকে জানান, প্রায় চার হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকার বেশি অর্থ উদ্ধার করা হয়েছে।

তখন আদালত খাতওয়ারি কোন মামলায়, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কত টাকা উদ্ধার বা আদায় হয়েছে, তা লিখিতভাবে জানাতে দুদক আইনজীবীকে নির্দেশ দেন।

প্রসঙ্গত, বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। ওই সব মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামসহ আসামির সংখ্যা শতাধিক।

এদিকে বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে সর্বমোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে শুনানির জন্য অপেক্ষমাণ সাত মামলার দুটিতে মোহাম্মদ আলী জামিন পেলেন।

 

 

/বিআই/এপিএইচ/

সম্পর্কিত

এডিসের লার্ভা: গুলশানের কনকর্ড টাওয়ারকে ৪ লাখ টাকা জরিমানা

এডিসের লার্ভা: গুলশানের কনকর্ড টাওয়ারকে ৪ লাখ টাকা জরিমানা

বিদেশে একে একে বন্ধ হচ্ছে পাসপোর্ট সেবা!

বিদেশে একে একে বন্ধ হচ্ছে পাসপোর্ট সেবা!

এনআইডি ছাড়াও পাওয়া যাবে ডিজিটাল ভূমিসেবা

এনআইডি ছাড়াও পাওয়া যাবে ডিজিটাল ভূমিসেবা

ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৪৫

করোনার প্রকোপ ঠেকাতে দেশব্যাপী জারি করা কঠোর বিধিনিষেধ তুলে দিয়েছে সরকার। অফিস-আদালত, মার্কেট-শপিং মল খোলার পাশাপাশি চলছে গণপরিবহনও। এমন পরিস্থিতিতে সরকার আগামী সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ‘চিন্তা-ভাবনা করছে’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা বিষয়টি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা জানান। 

করোনার প্রাদুর্ভাবের কারণের গেলো বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় ছুটি বাড়িয়ে সবশেষ গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল ও কলেজ খুলছে না।

শিক্ষামন্ত্রী জানান, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

/এসএমএ/ইউএস/এমওএফ/

সম্পর্কিত

সৃজনশীলতার ভিত্তিতে নম্বর দেওয়া হবে

সৃজনশীলতার ভিত্তিতে নম্বর দেওয়া হবে

কপি করলে অ্যাসাইনমেন্ট বাতিল

কপি করলে অ্যাসাইনমেন্ট বাতিল

প্রাথমিক শিক্ষক মারা গেলে সন্তানের দায়িত্ব নেবে ট্রাস্ট 

প্রাথমিক শিক্ষক মারা গেলে সন্তানের দায়িত্ব নেবে ট্রাস্ট 

বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ওইআর’ পলিসি তৈরির পরামর্শ

বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ওইআর’ পলিসি তৈরির পরামর্শ

নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:০৪

নব্য জেএমবি’র সামরিক শাখার প্রধান প্রশিক্ষক ও বোমা প্রস্তুতকারক গ্রেফতার জাবি শিক্ষার্থীসহ ৩ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন‑ সামরিক শাখার প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান, সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও মো. রুম্মান হোসেন ফাহাদ ওরফে আব্দুল্লাহ।

বুধবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক ইলিয়াস হোসেন তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এসময় আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক পদার্থ, ঢাকনাযুক্ত জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল, সাংগঠনিক কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, গত ১০ আগস্ট রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা  হয়েছে।

আরও পড়ুন: নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ সেই জাবি শিক্ষার্থী গ্রেফতার

/এমএইচজে/এমএস/

সম্পর্কিত

জামান ও তার স্ত্রীকে খুঁজে বের করেন: পিয়াসা

জামান ও তার স্ত্রীকে খুঁজে বের করেন: পিয়াসা

মদের খালি বোতল জব্দ হয় কেন?

মদের খালি বোতল জব্দ হয় কেন?

মাদকের মামলায় মডেল পিয়াসা রিমান্ড শেষে কারাগারে

মাদকের মামলায় মডেল পিয়াসা রিমান্ড শেষে কারাগারে

ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম স্থাপনে অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট

ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম স্থাপনে অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট

৯ সরকারি হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:২৭

দেশে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার কমলেও সংক্রমণ নিয়ন্ত্রণ থেকে এখনও অনেক দূরে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনও দেশে যদি শনাক্তের হার টানা দুই সপ্তাহ পাঁচ শতাংশের নিচে থাকে তাহলে সে দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরা হবে।

আর দেশে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রাজধানী ঢাকায় করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা দেওয়ার তালিকাভুক্ত ৯টি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে বেড ফাঁকা নেই।

অধিদফতর জানাচ্ছে, ঢাকায় ১৭টি সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এরমধ্যে চারটি হাসপাতালে সাধারণ বেডে চিকিৎসা হলেও এসব রোগীর জন্য আইসিইউ বেড নেই। ওই চার হাসপাতাল হলো, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল।

অন্য হাসপাতালগুলোর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী আছে ।

অন্য হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে একটি, টিবি হাসপাতালের চার বেডের মধ্যে একটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৪টি আইসিইউ ফাঁকা রয়েছে।

অর্থাৎ, করোনা রোগীদের চিকিৎসা দেওয়া রাজধানী ঢাকায় সরকারি ১৭টি হাসপাতালের ৩৮২টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ১৯টি বেড।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে টানা ১৮ দিন মৃতের সংখ্যা দুইশ’র ওপরে রয়েছে। গত ২৪ জুলাই ১৯৫ জনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিনই দুই শতাধিক রোগী মারা গেছেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

আজকের (১১ আগস্ট) ২৩৭ জন নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৩ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন।

/জেএ/এমএস/এমওএফ/

সম্পর্কিত

ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

মুক্তিযোদ্ধা টাওয়ারের ৬ হাসপাতালের কার্যক্রম বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর

মুক্তিযোদ্ধা টাওয়ারের ৬ হাসপাতালের কার্যক্রম বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর

করোনায় মৃত্যু কমছেই না, বাড়ছে উপসর্গে মৃত্যু

করোনায় মৃত্যু কমছেই না, বাড়ছে উপসর্গে মৃত্যু

এডিসের লার্ভা: গুলশানের কনকর্ড টাওয়ারকে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:২২

এডিসের লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশানের কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লাখ টাকা এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গুলশানের নগর ভবন থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ভবন ও ব্যাংকটিতে লার্ভা থাকার এমন তথ্য পেলে তাকে জরিমানা করেন।

এসময় তিনি বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যে কোনও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে পরিচালিত মোবাইল কোর্টে আজ ১২টি মামলায় ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেয়র জানিয়েছেন, এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ নম্বর অঞ্চলের গুলশান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লাখ টাকা এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ছয়টি মামলায় ৩৯ হাজার টাকা, পাঁচ নম্বর অঞ্চলের ইন্দিরা রোড ও পূর্ব রাজাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা পরিচালিত মোবাইল কোর্টে দুটি মামলায় ৩০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে দুটি মামলায় আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, নগরীর সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের ফলেই ডিএনসিসি এলাকায় এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম রয়েছে।

/এসএস/ইউএস/

সম্পর্কিত

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বিদেশে একে একে বন্ধ হচ্ছে পাসপোর্ট সেবা!

বিদেশে একে একে বন্ধ হচ্ছে পাসপোর্ট সেবা!

এনআইডি ছাড়াও পাওয়া যাবে ডিজিটাল ভূমিসেবা

এনআইডি ছাড়াও পাওয়া যাবে ডিজিটাল ভূমিসেবা

ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

সর্বশেষ

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

চুলপড়া থামছে না? নিজেই বানান এই তেল

চুলপড়া থামছে না? নিজেই বানান এই তেল

আগস্টে ছাড়পত্র আগস্টেই মুক্তি ‘আগস্ট ১৯৭৫’

আগস্টে ছাড়পত্র আগস্টেই মুক্তি ‘আগস্ট ১৯৭৫’

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

করোনায় মা-মেয়ের মৃত্যু

করোনায় মা-মেয়ের মৃত্যু

পিৎজা গেলো মহাকাশে

পিৎজা গেলো মহাকাশে

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

নিউমার্কেট ও গাউছিয়ায় কেনাকাটার হিড়িক (ফটোস্টোরি)

নিউমার্কেট ও গাউছিয়ায় কেনাকাটার হিড়িক (ফটোস্টোরি)

‘অর্ধেক পরিবহন’ নিয়ে যত প্রশ্ন

‘অর্ধেক পরিবহন’ নিয়ে যত প্রশ্ন

চলছে ধোয়ামোছা, টার্মিনালে সাজ সাজ রব

চলছে ধোয়ামোছা, টার্মিনালে সাজ সাজ রব

যে কারণে আজও রাজধানীতে ফিরছে মানুষ

যে কারণে আজও রাজধানীতে ফিরছে মানুষ

‘শঙ্কা নিয়েই’ কাল থেকে সড়কে নামছেন পরিবহন শ্রমিকরা

‘শঙ্কা নিয়েই’ কাল থেকে সড়কে নামছেন পরিবহন শ্রমিকরা

সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল

সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল

স্বাস্থ্যবিধি অমান্য: রাজধানীতে আরও ২৩৯ জন গ্রেফতার

স্বাস্থ্যবিধি অমান্য: রাজধানীতে আরও ২৩৯ জন গ্রেফতার

লকডাউন অমান্য: রাজধানীতে ৩৮৫ জন গ্রেফতার

লকডাউন অমান্য: রাজধানীতে ৩৮৫ জন গ্রেফতার

লকডাউন অমান্য করায় ঢাকায় গ্রেফতার ৪২৫

লকডাউন অমান্য করায় ঢাকায় গ্রেফতার ৪২৫

রাজধানীতে আজ ৩৫৪ জন গ্রেফতার

রাজধানীতে আজ ৩৫৪ জন গ্রেফতার

© 2021 Bangla Tribune