বাজারে আসছে দেশি প্রতিষ্ঠানের করোনা ‘ধ্বংসকারী’ নাকের স্প্রে

চৌধুরী আকবর হোসেন
২৪ এপ্রিল ২০২১, ১৪:৫০ আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৪:৫০

করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম এমন একটি নাকের স্প্রে তৈরির দাবি করেছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)। এবার এই বিশেষ স্প্রে বাজারজাত করার ঘোষণা দিয়েছে বিআরআইসিএম। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মালা খান জানান, সবকিছু ঠিক থাকলে মে মাসে স্প্রেটি বাজারে আসবে। ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’ নামকরণ করা এই সলিউশনের ট্রায়ালেও সুফল মিলেছে বলে জানিয়েছেন তিনি।

বিআরআইসিএম মহাপরিচালক মালা খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’ এখনও ট্রায়ালে আছে। ট্রায়ালের ফলাফল খুবই ইতিবাচক। আমরা আশা করছি মে মাসে এটি বাজারে আনতে পারবো।’

প্রাথমিকভাবে এই স্প্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। মালা খান বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা এটি বাজারজাত করে কোনও মুনাফা করবো না। এই স্প্রে তৈরি করতে যে খরচ হবে তাই মূল্য নির্ধারণ করা হবে।

স্প্রেটি কতজন মানুষের ওপর ট্রায়াল করা হয়েছে, ফলাফল কেমন, জানতে চাইলে মালা খাল বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলবো না। তবে ফলাফল খুবই ভালো। যখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, তখন বিস্তারিত প্রকাশ করা হবে।

বাজারে আসছে দেশি প্রতিষ্ঠানের করোনা ‘ধ্বংসকারী’ নাকের স্প্রে চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) জানিয়েছিলো তারা করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম একটি স্প্রে তৈরি করেছে। যা নাক, মুখ গহ্বরে স্প্রে করলে করোনাভাইরাস ধ্বংস হবে। সে সময় তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এটি উপস্থাপন করে। তখন বিআরআইসিএম জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ জন করোনা আক্রান্ত মানুষের ওপর এই স্প্রের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। পরীক্ষায় কার্যকর প্রমাণিত হয়েছে।

বিআরআইসিএম জানিয়েছে, বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে ঢাকা মেডিক্যাল কলেজ ও বিআরআইসিএম যৌথভাবে উদ্বাবন করেছে। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমতি নিয়ে বর্তমানে ট্রায়াল করা হচ্ছে। নাক, মুখ গহ্বর, শ্বাসনালীতে করোনাভাইরাস অবস্থান করে। আর এই স্প্রের মাধ্যমে সেখানে অবস্থান করা ভাইরাস ধ্বংস হবে। করোনা আক্রান্ত ব্যক্তিরাও এটি ব্যবহার করলে সুফল পাবেন। আক্রান্তব্যক্তিদের ভাইরাল লোড কমিয়ে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’র পেটেন্টের জন্যেও কাজ করছে বিআরআইসিএম।

 

/সিএ/টিটি/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা