জরুরি প্রয়োজন ছাড়া ভারতে যাতায়াত বন্ধের সুপারিশ আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৯:১৩আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৯:১৩

একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া ভারতের সঙ্গে যাতায়াত বন্ধ করা দরকার বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। তিনি জানান, জাতীয় কমিটি এ নিয়ে আলোচনা করেছে। দ্রুতই সরকারকে তারা এ সুপারিশ করবেন।

প্রসঙ্গত, ভারতে আশঙ্কাজনক হারে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে। ডাবল ও ট্রিবল মিউট্যান্ট ভাইরাসের কথা শোনা যাচ্ছে। নতুন এই ভ্যারিয়েন্ট বাংলাদেশে চলে আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর যদি এ ভ্যারিয়েন্ট বাংলাদেশে চলেই আসে তাহলে সেটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাতে কুলাবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- ‘ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকলে স্বাস্থ্য ব্যবস্থায় কুলাবে না’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এখনও এই ভ্যারিয়েন্ট রিপোর্টেড হয়নি। কিন্তু যেহেতু ভারত একেবারেই কাছের দেশ, বর্ডারগুলোও সীমিতভাবে চালু রয়েছে, স্থলবন্দর দিয়ে যাতায়াতও রয়েছে, তাই দেশে এই ভ্যারিয়েন্ট আসতে বেশি দেরি লাগবে না। এসে পড়লে পরিস্থিতি ভয়ানক হবে।

জাতীয় কমিটি এ নিয়ে সরকারকে কোনও সুপারিশ দেবেন কিনা জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘জাতীয় কমিটির সদস্যরা ইতোমধ্যেই এ নিয়ে আলোচনা করেছেন। ভারতের সঙ্গে বর্ডারকে এমনভাবে সাজাতে হবে…সীমিত করতে হবে, এমনি সাধারণ কারণে যাতায়াত বন্ধ করা দিতে হবে। একেবারেই জরুরি প্রয়োজনে সেটা করতে হবে। একইসঙ্গে ভারত থেকে আসাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখতে হবে। সেটা স্থল কিংবা আকাশ পথে হোক, আসলে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে হবে। ভারতের সঙ্গে যাতায়াত বন্ধ তো করা যাবে না। তবে তা সীমিত করতে হবে।’

কমিটির এ আলোচনা সরকারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারকে এখনও সুপারিশ করা হয়নি। তবে করবো। সদস্যদের মিটিং এ এটা আলোচনা হয়েছে।’

/জেএ/এফএস/
সম্পর্কিত
মাইকের শব্দ বন্ধ করে শকুনের সংখ্যা বাড়ালো গ্রামটি
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
সর্বশেষ খবর
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর