রাজশাহীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' শুরু

রাবি প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৯:৩৪আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৯:৩৪

নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা বিলম্বে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৬টায় নগরীর রেলগেট এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি রাজশাহী নগরীর রেলগেট থেকে-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়, রয়েলরাজ-গনকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভার মধ্যে দিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির এই পদযাত্রায় অংশ নিয়েছেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ রাজশাহী মহানগর ও আশপাশের জেলা উপজেলার সহস্রাধিক নেতাকর্মী। পদযাত্রায় নেতাকর্মীরা 'অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'চাঁদাবাজের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'দখলদারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'ক্ষমতা না জনতা, জনতা, জনতা', 'ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ', বলে একের পর এক স্লোগান দিচ্ছেন।

এর আগে, দুপুর থেকে পদযাত্রায় অংশ নিতে রাজশাহী মহানগরসহ আশপাশের জেলা-উপজেলা থেকে ট্রাকে করে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নিজ এলাকার ব্যানারসহ ছোট ছোট মিছিলে আসতে দেখা যায় নেতাকর্মীদের।

উল্লেখ্য, রাজশাহী জেলা ও মহানগর কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বেলা সাড়ে ৩টায় পদযাত্রা কর্মসূচি শুরুর কথা ছিল। এই কর্মসূচি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং কাটাখালিতে পথসভাসহ শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম