রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১৯:৩৬আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০০:১১

ইতিহাস গড়া সাফল্য নিয়ে মিয়ানমার থেকে আজ রবিবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়ান কাপের টিকিট পাওয়া আফঈদা-ঋতুপর্ণারা দেশে পা রেখেই সংবর্ধনা পাবেন। আজ রাত আড়াইটায় তাদেরকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হাতিরঝিলে তৈরি হচ্ছে মঞ্চ।

বাফুফের তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার ফ্লাইটে উঠবে এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ চ্যাম্পিয়ন দল। রাত ৯টায় তারা ব্যাংককে পৌঁছাবে। সেখান থেকে ঢাকা একটি ফ্লাইটে উঠবে তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পৌঁছাবে রাত একটা ২৫ মিনিটে।

খেলোয়াড়দের বিশ্রাম নেওয়ার কোনও সুযোগ নেই। সেখান থেকে সংবর্ধনার জন্য তাদের নেওয়া হবে হাতিরঝিল এম্পিথিয়েটারে।

তৈরি হচ্ছে মঞ্চ (ছবি: সংগৃহীত)

বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল ঘোষণা করেছেন, দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এই অনুষ্ঠানে। যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সাফ জেতার কারণে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সংবর্ধনার জন্য এমন অদ্ভুত সময় বেছে নেওয়ার কারণ ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকালে ভুটান যাবে ভুটানিজ লিগে নিজ নিজ ক্লাবে যোগ দেওয়ার জন্য।

/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি