বিধিনিষেধের পরিবর্তন হলেও পুলিশের কার্যক্রম চলবে আগের মতোই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ২০:৫৪আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২২:১৩

লকডাউনের বিধিনিষেধের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হলেও পুলিশের কার্যক্রম চলবে আগের মতোই। চেকপোস্টে তল্লাশি চলবে এবং ঘরের বাইরে বের হতে হলে মুভমেন্ট পাস নিতে হবে। পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন এসব তথ্য।

রবিবার (২৫ এপ্রিল) থেকে বিভিন্ন শপিং মল ও বিপণীবিতান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা আছে। রবিবার থেকে দোকান পাট খুলে যাচ্ছে। এই সময়ে মার্কেটে যেতে ক্রেতা-বিক্রেতাদের লাগবে মুভমেন্ট পাস। যদিও শপিং মল খোলার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

এসব বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, চলাচল নিয়ন্ত্রণে সরকারের বিধিনিষেধ চলমান রয়েছে। চলাচল নিয়ন্ত্রণে ও সহযোগিতার জন্য যেহেতু মুভমেন্ট পাস চালু করা হয়েছে, সেটা এখনও প্রয়োজন হবে তাদের জন্য, যারা জরুরি সেবার সঙ্গে যুক্ত নন। ইতোমধ্যে আমরা বিষয়টি শেয়ার করেছি কার কার মুভমেন্ট পাস লাগবে না। সরকারও বিষয়টি পরিষ্কার করে বলেছে কারা কারা জরুরি সেবার সঙ্গে জড়িত। তাদের ছাড়া বাকিদের বের হওয়ার জন্য মুভমেন্ট পাস নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউনের বিধিনিষেধ যতদিন থাকবে সেই পর্যন্ত পুলিশের চেকপোস্টে তল্লাশি অব্যাহত থাকবে। লকডাউন যেদিন শেষ হবে সেদিন থেকে নতুন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী পুলিশের কার্যক্রম চলবে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’