চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার ঘোষণা, বাসদের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ২২:২০আপডেট : ১৪ মে ২০২৫, ২২:৫১

জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রধান উপদেষ্টা ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার (১৪ মে) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ দলের প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, রাখাইনে মানবিক করিডোর, নিউমুড়িং কনটেইনার টার্মিনাল হ্যান্ডিলিংয়ের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়াসহ জাতীয় স্বার্থ, নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গে যুক্ত নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নাই।

বিবৃতিতে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জোর দাবি জানান।

অপর এক বিবৃতিতে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গরম পানি ছিটিয়ে শতাধিক ছাত্রকে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশসহ হামলাকারীদের বিচার দাবি করেন তিনি।

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি