শেরে বাংলা কৃষক সমাজের জন্য আজীবন কাজ করে গেছেন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ০৯:৫৮আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৯:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেরে বাংলা এদেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আজীবন কাজ করে গেছেন। কৃষকদের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার ছিলেন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হক-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থ রক্ষার জন্য কৃষি ঋণ আইন প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জমিদাররা তদের ওপর যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন, তিনি তার বিলোপ সাধন করেন। তার সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স্বভাবের জন্য জনগণ তাকে ‘শেরে বাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন।

শেখ হাসিনা বলেন, শোষণ ও বঞ্চনাহীন ও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য তার অসীম মমত্ববোধ, ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টা মানুষকে সবসময় অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফেরাত কামনা করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা