বৃষ্টি এলো বলে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২১, ০৯:১৯আপডেট : ০১ মে ২০২১, ০৯:১৯

দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার (১ মে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আশার কথা হলো, এপ্রিলের শেষাংশে দাবদাহের প্রকোপ কমতে পারে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বেশকিছু এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার সকালের পর থেকে আরও কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল। গত ২৪ ঘণ্টা ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, গোপালগঞ্জ, মাদারীপুরসহ একাধিক এলাকায় ৩৭ ডিগ্রির ওপরে তাপমাত্রা বয়ে গেছে। পাশাপাশি একাধিক এলাকায় ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা