সব ভার আমার কাঁধে: সেরাম সিইও

বিদেশ ডেস্ক
০২ মে ২০২১, ১০:০৬আপডেট : ০২ মে ২০২১, ১০:০৮

ভারতে করোনা ভ্যাকসিনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চাপের মধ্যে থাকার কথা জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা। বলেছেন, ‘সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারবো না।’

শনিবার তিনি জানিয়েছেন, টিকা পেতে তাকে চাপ দিচ্ছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তাসহ প্রভাবশালীরা। তার জেরেই দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি।

গোটা ভারত যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নিমজ্জিত, ঠিক সেই সময়েই ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-কে নিজের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আদার পুনাওয়ালা।

পুনাওয়ালা জানিয়েছেন, কোভিশিল্ড টিকার জন্য তাকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তা এবং অন্যরা ফোন করতেন। তারা দ্রুত টিকা দেওয়ার দাবি জানাতেন।

পুনাওয়ালা বলেন, ‘হুমকি বললে কম বলা হয়। মানুষের প্রত্যাশা ও আগ্রাসন অভূতপূর্ব। এটা আশ্চর্যজনক। প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত।’

তিনি বলেন, ‘ওরা বলছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভালো হবে না... এটা খারাপ ভাষা নয়। কিন্তু বলার ভঙ্গিমাটা খারাপ। ওদের কথা না শুনলে ওরা কী করতে পারে সেটা এর অন্তর্নিহিত অর্থ। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনও কাজই করতে দিচ্ছে না।’

সম্প্রতি পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ‘দ্য টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, পুনাওয়ালা তাদের ফোনে জানিয়েছেন যে, তিনি যুক্তরাজ্যে আরও কিছুদিন কাটাবেন। তার ভাষায়, ‘আমি ওই পরিস্থিতিতে আর ফিরতে চাই না। সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারবো না।’

পুনাওয়ালা যে আচমকা দেশ ছেড়েছেন এমন দাবি মানতে নারাজ ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। তারা বলছে, অনেক দিন ধরেই ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুনাওয়ালা। লন্ডনের মেফেয়ার এলাকায় ২৫ হাজার স্কয়ার ফুটের বাড়িও ভাড়া নিয়েছিলেন তিনি। ভারতীয় মুদ্রায় যার ভাড়া সপ্তাহে ৫১ লাখ টাকা। দ্য টাইমস জানিয়েছে, পুনাওয়ালার যুক্তরাজ্য সফরের সঙ্গে বিদেশে করোনা টিকা উৎপাদনের ইচ্ছার বিষয়টিও আংশিকভাবে জড়িয়ে রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেকোলাকুলি নেই, শুধু করমর্দন: মোদি-ট্রাম্প সম্পর্ক কি জোড়া লাগবে
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার
সর্বশেষ খবর
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর