নন্দীগ্রামে হারলে কি মমতা মুখ্যমন্ত্রী হতে পারবেন?

বিদেশ ডেস্ক
০২ মে ২০২১, ১৪:৪৮ আপডেট : ০২ মে ২০২১, ১৫:১২
image

টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের ‘খেলা’ এখনই শেষ হচ্ছে না। আলাপ উঠেছে নন্দীগ্রাম নিয়ে। সেখানে খানিকটা পিছিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দ্রুতগতিতে আগাতে থাকলেও সামনে এসেছে একটি প্রশ্ন। তৃণমূল ক্ষমতায় ফিরলেও মমতা যদি হেরে যান তাহলে কী মুখ্যমন্ত্রী থাকতে পারবেন?

কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা ও এবিপি আনন্দের হিসেবে ক্ষমতাসীন তৃণমূল বর্তমানে ২০৭ আসনে এগিয়ে রয়েছে। আর মোদি-অমিত শাহের ব্যাপক প্রচারণার পরও বিজেপি এগিয়ে আছে মাত্র ৭১ আসনে। বিজেপির জন্য এখনও একমাত্র স্বস্তির খবর নন্দীগ্রামে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। একসময়ের ঘনিষ্ঠ সহযোগী থেকে ‘বিশ্বাসঘাতকে’ পরিণত হওয়া শুভেন্দু অধিকারী তিন হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

ভারতের সংবিধানের আর্টিকেল ১৬৩ ও ১৬৪ অনুযায়ী, কাউকে মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রিপরিষদের সদস্য হতে চাইলে বিধানসভার সদস্য হতে হবে। ওই ধারায় বলা হয়েছে, রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারাই মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। আরও বলা হয়েছে, টানা ছয় মাস মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী থাকতে গেলে তাকে রাজ্যের কোনও একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। অন্যথায় ১৮০ দিন পর তার পদ বাতিল হয়ে যাবে।

সংবিধানের এসব ধারা অনুযায়ী, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা ধরে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তাহলে তিনি অন্য কোনও একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে ৬ মাস সময় পাবেন। সেক্ষেত্রে দলের কোনও এক সদস্যকে পদত্যাগ করে তার আসনটি শূন্য করে দিতে হবে। আর সেখান থেকেই নির্বাচন করে রাজ্যের ২৯৪ আসনের বিধানসভার আইনপ্রণেতা নির্বাচিত হবেন তিনি।

বিধান সভা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি