চীনের টিকা কবে আসবে জানা নেই স্বাস্থ্যের ডিজির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৬:৩৩ আপডেট : ০৩ মে ২০২১, ১৬:৫০

চীন সে দেশে তৈরি সিনোফার্ম কোম্পানির পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিতে চেয়েছে। তবে সেগুলো কবে নাগাদ দেশে আসবে, এ বিষয়ে কোনও তথ্য জানা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

সোমবার (৩ মে) রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সাংবাদিকদের এ কথা জানান।

চীনের সিনোফার্ম যে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিচ্ছে—সেগুলো কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে এবিএম খুরশীদ আলম বলেন, ‘এখনও সঠিক তারিখ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত বলতে পারছি না। তারা (চীন) আমাদের বলেছিল—আমরা টিকা নেবো কিনা। আমরা নিতে রাজি আছি, সেটা তাদের জানিয়েছি। কিন্তু টিকা কবে আসবে, সেই তারিখ তারা আমাদের এখনও জানায়নি।’

এ সময় তিনি বলেন, ‘মডার্নার টিকা আনার জন্য রেনাটা ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি আবেদন করেছে।’

ডা. এবিএম খুরশীদ আলম জানান, রেনাটার দেওয়া এ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘তাদের আবেদন আমরা সংশ্লিষ্ট কাগজপত্রসহ ডিজিডিএসে পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করে দেখছেন ওই কোম্পানির সক্ষমতা আছে কিনা, আর তারা আনতে পারবেন কিনা।’

মডার্নার টিকা বাংলাদেশে সংরক্ষণ করা যাবে কিনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘এই টিকা শূন্যের নিচে তাপমাত্রায় রাখতে হয়। ঢাকায় এ ধরনের ব্যবস্থা আছে। এই টিকার জন্য যে টেম্পারেচার লাগে, এখন পর্যন্ত আমাদের ক্যাপাসিটিতে আমরা এটা ঢাকায় রাখতে পারবো। কিন্তু ঢাকার বাইরে এই টিকা সংরক্ষণের কোনও ব্যবস্থা এখন পর্যন্ত নেই।’

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ