ফের ৫ দিনের রিমান্ডে মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১২:৪৯আপডেট : ০৪ মে ২০২১, ১২:৪৯

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে পৃথক দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড শেষে মামুনুলকে আদালতে হাজির করেন।এরপর বায়তুল মোকাররমে চলতি বছরের মার্চ মাসে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা পৃথক দুই মামলায়  তদন্ত কর্মকর্তা মামুনুলের ১৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই মামলায় মোট ৫ দিনের রিমান্ড মন্জুর করেন।

এর আগে গত ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আগে রবিবার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। 

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের সময় ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৪৯টি মামলার মধ্যে ৩২টি মামলা এখনো থানা পুলিশের কাছে তদন্তাধীন। এছাড়া বাকি ১৭টি মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তদন্তভার হস্তান্তর করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের মামলা ছাড়াও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সূত্র ধরে সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল ও পল্টন থানার পাঁচটি মামলায় মামুনুল হকের নাম রয়েছে।

আরও পড়ুন:

মামুনুল হকের ১৭ দিনের রিমান্ড চায় পুলিশ

/এমএইচজে/এসটি/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী