করোনা টিকার মেধাস্বত্ব তুলে নেওয়ার প্রস্তাবে পুতিনের সমর্থন

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১২:৪৮আপডেট : ০৮ মে ২০২১, ১২:৪৮
image

করোনাভাইরাসের টিকার ক্ষেত্রে মেধাস্বত্ব সুরক্ষা তুলে নেওয়ার প্রস্তাবে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোভিড-১৯ ভ্যাকসিনের মেধাস্বত্ব তুলে নেওয়ার এক প্রস্তাব নিয়ে বিশ্ব জুড়ে আলোচনার মধ্যে তাতে সমর্থনের কথা জানালেন রুশ প্রেসিডেন্ট। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর উদ্যোগ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকার ওপর থেকে মেধাস্বত্ব তুলে নেওয়ার প্রস্তাব তোলেন। ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও ইতোমধ্যে এই প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন। আর এবার তাতে সমর্থন যোগালেন রুশ প্রেসিডেন্ট।

উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভার সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমরা ইউরোপ থেকে একটি আইডিয়ার কথা শুনছি, আমার মতে তা মনোযোগের দাবি রাখে- তা হলো কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে সার্বিকভাবে মেধাস্বত্ব তুলে নেওয়া।’ ‘রাশিয়া অবশ্যই এই রকম মনোভাবে সমর্থন করবে,’ বলেন তিনি।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমি আগেও বহুবার যেমনটি বলেছি... আমাদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করার চিন্তা করা উচিত নয় বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’

মেধাস্বত্ব তুলে নেওয়ার সমর্থকেরা বলছেন ধনী দেশগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেধাস্বত্ব অধিকারের সুরক্ষা দিতে গিয়ে দরিদ্র দেশগুলো ঠিকমতো টিকাদান কর্মসূচি চালাতে পারছে না। রাশিয়া এখন পর্যন্ত চারটি করোনা টিকা প্রচলন করেছে। তবে তারা সবচেয়ে বেশি যে টিকাটির ওপর গুরুত্ব দিচ্ছে তা হলো স্পুটনিক ভি। বিশ্বের ৬০টিরও বেশি দেশে এই টিকাটি অনুমোদন পেয়েছে।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আরাঘচি-ল্যাভরভ ফোনালাপ
ফের পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও আন্তর্জাতিক কনসার্ট
সর্বশেষ খবর
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
এক গোল করেই ৮ বিশ্বতারকাকে পেছনে ফেললেন হ্যারি কেইন
এক গোল করেই ৮ বিশ্বতারকাকে পেছনে ফেললেন হ্যারি কেইন
মেসি পেরেছেন পারেননি রোনালদো!
মেসি পেরেছেন পারেননি রোনালদো!
পুরো ম্যাচ খেলে রোনালদো বল স্পর্শ করেছেন ২৫ বার, তার কারণেই হার?
পুরো ম্যাচ খেলে রোনালদো বল স্পর্শ করেছেন ২৫ বার, তার কারণেই হার?
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা