সন্ধ্যায় বন্ধ ঘোষণা করে রাতে ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২১, ২৩:১৩আপডেট : ০৯ মে ২০২১, ২৩:১৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার কয়েক ঘণ্টা না পেরোতেই আবার চালু হলো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল।

রবিবার (৯ মে) রাতে এ খবর নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ।

বাংলা ট্রিবিউনকে তিনি জানান, পৌনে দশটার দিকে শিমুলিয়া ঘাট থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে তিনটি ফেরি ছেড়ে যায়। ঘাটে অনেক যান আছে। তাই সারারাত ফেরি চালু রাখার সম্ভাবনা আছে।

খোঁজ নিয়ে জানা গেছে- ফেরি কুমিল্লা, ক্যামেলিয়া ও কুঞ্জলতা যান নিয়ে শিমুলিয়া ঘাট ছাড়ে। এর আগে সন্ধ্যায় বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ।

গতকাল শনিবার থেকে দফায় দফায় কয়েকবার ফেরি বন্ধ করা হয়। আবার হঠাৎ করে ফেরি চালু করা হয়। কর্তৃপক্ষ শুক্রবার দিবাগত রাতে নির্দেশনা দিয়েছিলো দিনে ফেরি বন্ধ রেখে রাতে চালু রাখতে।

তবে শনিবার দিনে তিনটি ফেরি ও রবিবার দিনে দুইটি ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে যায়, যেখানে জরুরি অ্যাম্বুলেন্সের পাশাপাশি হাজার হাজার যাত্রী পদ্মা পার হয়। গতকাল রাতেও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ঘাটের সবগুলো ফেরি চলে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম