মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া উচিত

টাঙ্গাইল প্রতিনিধি
১০ মে ২০২১, ০৮:৫১আপডেট : ১০ মে ২০২১, ০৮:৫১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তর্ক-বিতর্ক না করে মানবিকতার কারণে দেশের মঙ্গলের জন্য খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাকি করা মোটেও উচিত হচ্ছে না। তার যে অবস্থা এদেশে চিকিৎসা হচ্ছে না। যে কোনও সময় কোনও কিছু হতে পারে। এটা দেশের জন্য খুবই বিপজ্জনক।

রবিবার (৯ মে) টাঙ্গাইলের সন্তোষে পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান  ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চিকিৎসার জন্য আমাদের প্রধানমন্ত্রীও দেশ বাইরে গিয়েছেলেন।  যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে তখনই তো অনুমতি দিতে পারতো সরকার।  এটাতো আধাঘণ্টার কাজ। মানবিকতার কারণে হলেও খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। 
করোনা নিয়ে তিনি বলেন, ‘মানুষ যেভাবে বাড়ি ফিরছে তাতে করোনায় রোগ আরও ভাড়বে। বড় লোকেরা প্লেনে যাবে, নিজের গাড়িতে যেতে পারবে। আর সাধারণ মানুষ বছরে একটা ঈদ করতে পারবে না, এটা হয়? করোনায় রোগ বাড়তে পারে এজন্য অনেক সহজ পথ ছিল। পরিষ্কার করে বলা যেত যারা বাড়ি যাবে তারা একদিন আগে রোগটা পরীক্ষা করে নেন। সরকার করোনার মৃত্যু কম দেখানোর জন্য পরীক্ষা কম করছে।’

/এসটি/
সম্পর্কিত
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
তীব্র গরমে বাড়ি ছেড়ে যেখানে ছুটছেন প্যারিসবাসী
তীব্র গরমে বাড়ি ছেড়ে যেখানে ছুটছেন প্যারিসবাসী
স্টামফোর্ডে বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত
স্টামফোর্ডে বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত
‘আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন’ 
‘আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন’ 
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন