মহাসড়কে চলন্ত প্রাইভেট কারে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
১২ মে ২০২১, ০৮:৫১আপডেট : ১২ মে ২০২১, ০৮:৫১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি চলন্ত প্রাইভেট কার আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের নগর জলপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বরিশালের জসিম মিয়া নামে এক ব্যক্তির প্রাইভেটকারে (ঢাকা মেট্রো- গ ১৭-০১৯৭) হঠাৎ আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চালক একাই গাড়িতে ছিলেন। গাড়িতে আগুন দেখে চালক দ্রুত নেমে প্রাণে রক্ষা পান।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে চালক একাই ছিলেন। গাড়িটি ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়ে যাত্রী নামিয়ে আবারও ঢাকার দিকে ফিরছিল। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।’ ইঞ্জিনে ওভার হিটের কারণে আগুন লাগতে পারে বলে তার ধারণা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন: রয়টার্স
রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন: রয়টার্স
সর্বাধিক পঠিত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন