বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি স্ত্রী

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২১, ১০:৪৫আপডেট : ১৯ মে ২০২১, ১০:৪৫
image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় মীরা ভট্টাচার্যকে মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিজ বাড়িতেই রয়েছেন বুদ্ধদেব।

২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তিনি। ফলে করোনা সংক্রমণ তার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। সাবেক মুখ্যমন্ত্রী হাসপাতালে যেতে রাজি নন। ফলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার দল সিপিএম।

করোনাভাইরাসের মহামারি শুরুর পর দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে বের হননি বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও ভোট দেননি তারা। কিছু দিন ধরে শারিরীক সমস্যা দেখা দেওয়ার পর করোনা পরীক্ষা করানো হয় তাদের। মঙ্গলবার সকালে ওই পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ওই সময়ে কোভিড টেস্ট করানো হলেও ফলাফল নেগেটিভ আসে। কিন্তু শ্বাসকষ্ট হওয়ায় ওই সময় তাকে প্রায় আড়াই দিন ভেন্টিলেশনে রাখা হয়। তখন প্রায় ছয় দিন হাসপাতালে ছিলেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির
সর্বশেষ খবর
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
মায়ামির বিচে ‘মাতে’ উৎসব, মেসিদের টিকিট নিয়ে আহাজারিও
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
ওইয়ারজাবালের গোলে এগিয়ে স্পেন
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
বিমানবন্দরে ডি পলের লাইটার জব্দ, যা করলেন মেসি
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পরামর্শ সভা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ