চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ০৮:২৩আপডেট : ২০ মে ২০২১, ০৮:২৩
image

ফোনের আঠার মতো চোখ লাগিয়ে হাঁটতে গিয়ে বড় দুর্ঘটনা তো ঘটেই, বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা খাওয়া কিংবা ঢাকনাহীন ম্যানহোলে পড়ে যাওয়ার ঘটনাটা আজকাল লাইফস্টাইলের অংশই বটে। কেউ বলছেন, ইদানীং নতুন প্রজাতি এসেছে-ফোনো স্যাপিয়েন্স। মানে, মানুষের মধ্যে যারা ফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। সুতরাং, কী আর করা, অভ্যাস যাবে না কান মললেও। তাই আরেকটা ‘চোখ’ না থাকলেই হচ্ছে না। সেই চিন্তা থেকেই ‘থার্ড আই’ বানালেন সাউথ কোরিয়ার এক শিল্প-নকশা বিভাগের শিক্ষার্থী মিনউক পায়েং।

কপালের ওপর সেন্সরটা যেনতেন নয়। এতে জাইরোস্কোপের সঙ্গে সোনার স্ক্যানারও লাগিয়েছেন পায়েং। মাথা নিচু হলেই টের পাবে ওই স্ক্যানার। সোনার চালু হবে সঙ্গে সঙ্গে। সামনে কোনও বাধা আছে কিনা তা জানিয়ে দেবে স্পিকারে। কপালে ঠিকঠাক আটকে রাখতে ও সহজে খুলতে-পরতে এতে জেল প্যাড ব্যবস্থাও আছে।

/এফএ/
সম্পর্কিত
ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
সর্বশেষ খবর
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে
মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ