ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৬, ১০:৫৫আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৫৫

ইউরোপজুড়ে যখন তীব্র দাবদাহ চলছে, ভারতীয়দের কাছে তখন এটি খুব চেনা এক রূপ। উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু শহরে গ্রীষ্মকালে তাপমাত্রা নিয়মিত ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়ে যায়। জলবায়ু ও আবহাওয়া ট্র্যাকার একিউআই ডটইন-এর প্রকাশিত ২০২৬ সালের মে মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার ভারতের সবচেয়ে উত্তপ্ত শহরের তকমা পেয়েছে উত্তর প্রদেশের ইটাওয়া। মে মাসে বিশ্বের শীর্ষ ১০টি উষ্ণতম শহরের তালিকায় স্থান পাওয়া ইটাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৩ ডিগ্রি সেলসিয়াস, আর এখানকার গড় তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইটাওয়া শহরের এই চরম ভাবাপন্ন জলবায়ুর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, বর্ষা পূর্ববর্তী মৌসুমের শুষ্ক হাওয়া, গ্রীষ্মের তীব্রতায় বাতাসে কম আর্দ্রতা, মেঘমুক্ত আকাশ এবং উত্তর ভারতের তাপদাহ-প্রবণ সমতল ভূমির কাছাকাছি অবস্থান। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আসার আগে মে ও জুন মাসে এখানকার তাপমাত্রা প্রায়ই ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

তীব্র গরমের জন্য ইটাওয়া এখন গণমাধ্যমের শিরোনাম হলেও, শীতল মৌসুমে পর্যটকদের জন্য এখানে দেখার মতো বেশ কিছু আকর্ষণ রয়েছে। এর মধ্যে ইটাওয়া সাফারি পার্ক, গিরিখাত ও বন্যপ্রাণীর জন্য পরিচিত চম্বল নদী এবং স্থানীয় সংস্কৃতি জড়ানো ঐতিহাসিক মন্দির ও বাজার অন্যতম। তাই ঘোরার জন্য মে ও জুনের তীব্র গরম এড়িয়ে অক্টোবর থেকে মার্চ মাসকে আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান