জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৬, ১৬:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৬:৫৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রিট দায়েরের তথ‍্য নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী এস. এম. জুলফিকুর আলী জুনু।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এসব মামলার তদন্ত চলমান থাকা অবস্থায় সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্বে বহাল রাখা হলে তদন্তের নিরপেক্ষতা, জনআস্থা এবং আইনের শাসন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রিটের মাধ্যমে কারও অপরাধ প্রমাণিত হয়েছে— এমন কোনও ঘোষণা চাওয়া হয়নি। বরং তদন্ত চলাকালে প্রচলিত আইন ও সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, যেমন- সাময়িক বরখাস্ত বা দায়িত্ব সীমিতকরণের বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করে, সেই নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।

রিটে আদালতের কাছে কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— আইনশৃঙ্খলা বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা বিবেচনা না করার বৈধতা ব্যাখ্যা করতে রুল জারি, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তদন্তাধীন কর্মকর্তাদের ক্ষেত্রে সাময়িক বরখাস্ত বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি আইন অনুযায়ী বিবেচনার নির্দেশ, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান এবং ন্যায়বিচারের স্বার্থে আদালত প্রয়োজনীয় ও উপযুক্ত অন্য যেকোনও আদেশ প্রদান।

রিটের সঙ্গে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, বিভিন্ন অনলাইন সংবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিনিধিত্বপত্র এবং ডাক রসিদসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন দুই আসামি কারাগারে
ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, মাদ্রাসার সুপার গ্রেফতার
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন দুই আসামি কারাগারে
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: সন্দেহভাজন দুই আসামি কারাগারে
নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
একের পর এক বিএনপি নেতাকর্মী খুন: নেপথ্যে আধিপত্য ও চাঁদাবাজির দ্বন্দ্ব?
একের পর এক বিএনপি নেতাকর্মী খুন: নেপথ্যে আধিপত্য ও চাঁদাবাজির দ্বন্দ্ব?
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী গুম: সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী গুম: সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’