বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি
২০ মে ২০২১, ০৮:৫৬আপডেট : ২০ মে ২০২১, ০৮:৫৬

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল চকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ মে) জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে গত ২৮ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি লিখিতভাবে দুলাল চকদারকে সংগঠন থেকে বহিষ্কার ও সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেন।’

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃত নেতা দুলাল চকদার বলেন, ‘আমি কিছু জানি না। আমাকে বহিষ্কারের কোনও কাগজপত্র পাইনি। কারও মুখেও শুনতে পাইনি।’

দল থেকে বহিষ্কার করবে এমন কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং দলের বাইরে গিয়ে নির্বাচন বা দলের বাইরে অন্য কাউকে নিয়ে নির্বাচনও করেননি বলে দাবি করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
সর্বশেষ খবর
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা