লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ০৯:২২আপডেট : ২০ মে ২০২১, ০৯:২২
image

লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে চারটি রকেট ছোড়ার জবাবে বুধবার এই গোলাবর্ষণ করা হয়। তবে এই হামলার সঙ্গে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী জড়িত নয় বলে জানিয়েছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত দশ মে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর তৃতীয়বারের মতো লেবানন থেকে ইসরায়েলে চারটি রকেট হামলা চালানো হয় বুধবার। এর একটি প্রতিহত করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আরেকটি খালি মাঠেন বিস্ফোরিত হয় এবং বাকি দুটি ভূমধ্যসাগরে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রকেট হামলার জেরে ইসরায়েলি শহর হাইফাসহ আশেপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন।

লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ইসরায়েল লক্ষ্য করে চারটি রকেট ছোড়া হয় দক্ষিণাঞ্চলীয় সিদ্দিকিন গ্রাম থেকে। তবে এই রকেট হামলায় ক্ষয়ক্ষতির কথা কোনও পক্ষই জানায়নি।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণে থাকা হিজবুল্লাহ এই রকেট হামলায় যুক্ত নয়। গ্রুপটিও রকেট হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। ইসরায়েলের সামরিক বিষয়ক দূত জানিয়েছেন সম্ভবত গাজায় ফিলিস্তিনিদের সংহতি জানানো কোনও একটি গ্রুপ এসব রকেট হামলা চালিয়েছে।

এর আগে গত সোমবার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ছয়টি গোলাবর্ষণ করা হয়। তবে সেগুলো সীমান্তের অভ্যন্তরে বিস্ফোরিত হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় গোলা বর্ষণ করে ইসরায়েল। বৃহস্পতিবার লেবানন থেকে ছোড়া তিনটি রকেট ভূমধ্যসাগরে পড়ে।

২০০৬ সালে আধুনিক রকেট থাকা হিজবুল্লাহ গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল। তারপর থেকে মূলত নীরব রয়েছে এই সীমান্ত। ফিলিস্তিনি ছোট ছোট গোষ্ঠী অতীতেও ইসরায়েলে বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
সর্বশেষ খবর
মেসির অসাধারণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
মেসির অসাধারণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা 
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
শেষ ষোলোর মিশনে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা 
শেষ ষোলোর মিশনে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার