অস্ত্র উঁচিয়ে ছাত্রলীগ নেতাকে পুলিশ কনস্টেবলের হুমকি!

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০২১, ০৯:৪৭আপডেট : ২১ মে ২০২১, ০৯:৪৯

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদর থানার পুলিশ কনস্টেবল জামিলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মে) বিকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার।

আসিফ জানান, ‘বিকালে গাইবান্ধা জেলা শহরের স্টেশন রোডে বৃষ্টির মধ্যে কম গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে ডান দিক থেকে পুলিশের একটি পিক-আপ আমার বাইকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে যাই। পরে উঠে ড্রাইভারকে জনবহুল এলাকায় ধীর গতিতে গাড়ি চালানোর কথা বলি। এসময় পিক-আপে থাকা জামিল নামে এক পুলিশ কনস্টেবল আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলে ও বাক-বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা অস্ত্র আমার দিকে তাক করে হুমকি দেয়।’

বিষয়টি জেনে তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন জানিয়ে তিনি বলেন, ‘আমি তাদের শান্ত করি এবং সিনিয়র নেতাদের বিষয়টি জানাই। তবে এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল জামিলের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।’

এদিকে, এ বিষয়ে চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত পুলিশ কনস্টেবল জামিলের। তবে ঘটনাস্থলে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, ‘ওই সময় কনস্টেবল জামিলের সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফের সরকারের ভুল বোঝাবুঝি ও কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগ নেতাকে বুঝিয়ে আমি ঘটনাস্থল থেকে চলে আসি।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু জানান, সামান্য বিষয় নিয়ে অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার ঘটনাটি দুঃজনক। এ ঘটনায় দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজার রহমান। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি