সপ্তাহের ব্যবধানে শনাক্ত বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ১৭:২৯ আপডেট : ২২ মে ২০২১, ১৭:২৯

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্ত বেড়েছে। তবে কমেছে সুস্থতা ও মৃত্যু হার। আজ রবিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (১৬ থেকে ২২ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ তিন হাজার ১২১টি। আর গত সপ্তাহে (৯ থেকে ১৫ মে) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৮ হাজার ৩০৭টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ১৬ দশমিক ৭৮ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন সাত হাজার ৯৩০ জন। আর গত সপ্তাহে রোগী শনাক্ত হন সাত হাজার ৬৬৯ জন। রোগী শনাক্তের হার বেড়েছে তিন দশমিক ৪০ শতাংশ।

তবে চলতি সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে সুস্থতার হার ও মৃত্যুহার কমেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি সপ্তাহে রোগী সুস্থ হয়েছেন আট হাজার ৩৬৩ জন। গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ১৪ হাজার ৬০২ জন। সুস্থহার হার হ্রাস পেয়েছে ৪২ দশমিক ৭৩ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন। গত সপ্তাহে মারা যান ২৪৬ জন। মৃত্যুহার কমেছে আট দশমিক ৯৪ শতাংশ।

/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা