ওসমানী মেডিক্যালে স্থাপন করা হবে অক্সিজেন প্ল্যান্ট

সিলেট প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৪:২০ আপডেট : ২৪ মে ২০২১, ১৪:৪১

বর্তমান করোনা মহামারির কারণে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ হাসপাতালকে ৯শ’ থেকে দুই হাজার বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে সোমবার (২৪ মে) ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদফতর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।

সভায় ওসমানী মেডিক্যাল হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি হাসপাতাল চত্বরে একই সঙ্গে পাঁচটির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ সময় ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন– পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিনা মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা