ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে নিম্নাঞ্চল প্লা‌বিত

ভোলা প্রতি‌নি‌ধি
২৫ মে ২০২১, ১৭:৩৬আপডেট : ২৫ মে ২০২১, ১৭:৩৬

ঘূ‌র্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভা‌বে ভোলার মেঘনা, তেতুলিয়া নদীসহ সকল নদীর পা‌নি স্বাভা‌বি‌কের চে‌য়ে ক‌য়েক ফুট বৃ‌দ্ধি পে‌য়ে দুই ইউনিয়‌নের ৬টি গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে। এতে পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে প্রায় ৬ হাজার মানুষ।

ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার ঢাল চর ইউনিয়‌নের নিম্নাঞ্চ‌লের তিন‌টি গ্রাম ও চর মা‌নিকা ইউনিয়‌নের ৩টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে। এছাড়াও পা‌নি‌তে ভে‌সে গে‌ছে পুকুর ও ঘে‌ড়ের মাছ। এতে প্রায় কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক্ষ‌তিগ্রস্তদের।

ঢালচ‌র ইউনিয়‌নের চেয়ারম‌্যান সালাম হাওলাদার ও চর মা‌নিকা ইউনিয়‌নের চেয়ারম‌্যান শ‌ফিউল্লাহ হাওলাদার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, মঙ্গলবার ভো‌রের দি‌কে হঠাৎ ক‌রে জোয়া‌রের কার‌ণে নিন্মাঞ্চল প্লা‌বিত হ‌য়ে পুকুর ও ঘে‌ড়ের মাছ ভে‌সে গে‌ছে। এতে কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

এদিকে দুই ইউনিয়‌নের পা‌নিব‌ন্দি মানুষ‌কে নিরাপ‌দ আশ্রয়ে নেওয়ার জন‌্য কোস্টগার্ড সদস‌্যরা কাজ শুরু ক‌রে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের লে. তাহ‌সিন রহমান।

অন‌্যদি‌কে ঘূ‌র্ণিঝ‌ড়ের প্রভা‌বে ভোলার বি‌ভিন্ন উপ‌জেলায় বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে। এছাড়াও বর্তমা‌নে দমকা বাতাস বই‌ছে।

/এমআর/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম