আরও মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৬ মে ২০২১, ১৬:৪৫ আপডেট : ২৬ মে ২০২১, ১৭:৩৬

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন এবং শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন। বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৫৮ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৩৪২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪টি। এ পর্যন্ত মোট ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৯ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৪৬ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৯ হাজার ৫ জন এবং নারী ৩ হাজার ৪৫৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন।। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রামের ৮ জন, খুলনার ১ জন, বরিশালের ১ জন, সিলেটের ১ জন এবং ময়মনসিংহের ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১১ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক