ভ্যাকসিন উৎপাদনের সুবিধা নিয়ে আর্মি ফার্মার যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৩:০৬আপডেট : ২৮ মে ২০২১, ১৩:০৬

মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনের উদ্দেশ্যে আর্মি ফার্মা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার (২৭ মে) গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলীতে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপীয় পরামর্শক প্রতিষ্ঠান অ্যারোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে চলছে আর্মি ফার্মা লিমিটেডের ফ্যাক্টরি নির্মাণ কাজ। প্রায় ১০০ বিঘা জমির ওপর অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই উৎপাদন প্রতিষ্ঠান ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, ওয়েন্টমেন্ট, এন্টিবায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক হরমোন, অ্যান্টি-ক্যানসার, হারবাল এবং অ্যাগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা বিদ্যমান থাকবে।

এছাড়া মেডিক্যাল ডিভাইস উৎপাদন সুবিধাও এই প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করেন। প্রকল্পের উদ্বোধনী বক্তব্যে জেনারেল আজিজ বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, অ্যাজমা, পেপটিক আলসারের মতো অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত এসব রোগের ওষুধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ও সবার জন্য সহজপ্রাপ্য হয় সেজন্য তিনি আর্মি ফার্মার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামীদিনের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এ প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও মনে করেন তিনি।

আইএসপিআর আরও জানায়, এরইমধ্যে আর্মি ফার্মা দেশের অতিমারি মোকাবিলায় ওষুধ প্রশাসনের অনুমোদনক্রমে জামনিল ব্র্যান্ডের হেলথ অ্যান্ড হাইজিন প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হ্যান্ডওয়াশ ও অ্যান্টিসেপটিক সলিউশন (জীবাণুনাশক) ইত্যাদি উৎপাদন করে স্বাস্থ্যখাতে শক্তিশালী ভূমিকা রাখছে। আশা করা যায় জাতীয় ওষুধ নীতির বর্তমান লক্ষ্যকে সামনে রেখে আগামী বছরের শুরুতে আর্মি ফার্মা তার উৎপাদিত ওষুধসামগ্রী বাজারজাত করবে।

 

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে পাতলা চকলেট ‘করতেচিয়া’, মুখে দিলেই হাওয়া
বিশ্বের সবচেয়ে পাতলা চকলেট ‘করতেচিয়া’, মুখে দিলেই হাওয়া
বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের 
বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের 
ক্যামেরার চোখে শুধু ট্রাফিক, নাকি অপরাধীও? 
ক্যামেরার চোখে শুধু ট্রাফিক, নাকি অপরাধীও? 
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা