২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৬:২৩ আপডেট : ২৮ মে ২০২১, ১৭:০০

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন, যা কিনা তার আগের ২৪ ঘণ্টায় ছিল ২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫৮ জন, তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন এক হাজার ২৯২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মারা গেলেন ১২ হাজার ৫১১ জন এবং নতুন শনাক্ত হওয়া এক হাজার ৩৫৮ জনকে নিয়ে শনাক্ত হলেন সাত লাখ ৯৬ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ৩৬ হাজার ২২১ জন।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৩৮৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬০৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ এক হাজার ৮৭৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৩ লাখ ১১ হাজার ৪২২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৯০ হাজার ৪৫২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার নয় দশমিক ৩০ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

দেশে বর্তমানে ৪৯৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২৯টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৪২টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩২৬টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ১৮ জন, আর নারী ১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ৯ হাজার ৩৭ জন এবং নারী তিন হাজার ৪৭৪ জন।

বয়স বিবেচনায় মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে আছেন একজন।

মৃত্যুবরণকারী ৩১ জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আছেন ১০ জন করে, রাজশাহী ও রংপুর বিভাগের আছেন দুই জন করে, খুলনা বিভাগের আছেন ছয় জন এবং সিলেট বিভাগের আছেন একজন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন, বেসরকারি হাসপাতালে চার জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৫০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭৪ জন, রংপুর বিভাগের ৪৯ জন, খুলনা বিভাগের ১০৫ জন, বরিশাল বিভাগের ২১ জন, রাজশাহী বিভাগের ৮৩ জন, সিলেট বিভাগের ১০০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৮২ জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক