‘পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরা, রাজশাহী ও খুলনার বিষয়ে সিদ্ধান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ২০:১৫ আপডেট : ২৮ মে ২০২১, ২২:৪৮

পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরা, রাজশাহী ও খুলনায় লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সরকার এখনও তাদের সিদ্ধান্ত দেয়নি বলেও জানান তিনি।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে যখন সংক্রমণের হার অনেক বেড়ে গেলো তখন সেখানে লকডাউন দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ সংক্রমণ হার বাড়ার পর লকডাউন দেওয়া হয়েছে। এর আশপাশের জেলা, যেমন- সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী ও খুলনায়ও সংক্রমণের হার বাড়ছে। তবে এখনও সেখানে সংক্রমণের হার শতকরা ২০-এর নিচে অথবা গড়ে ২০-এর মতো।

‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, চিন্তা করছি সেখানে লকডাউন দেওয়া হবে কিনা। দেখা যাক কী হয়’- যোগ করেন তিনি।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এমন আট জন রয়েছে চাঁপাইনবাবগঞ্জের। এদের সবার ভারতে ভ্রমণের রেকর্ড রয়েছে। কিন্তু তারা সবাই ভালো আছেন। তবে লকডাউন করতে হবে যদি সংক্রমণের হার অনেক বেড়ে যায়। তবে এখন পর্যন্ত অন্যান্য জেলায় সেভাবে আমরা দেখছি না।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক