৯ দিন পর শুরু হলো বিমানের সৌদি ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ২০:৪৩আপডেট : ২৯ মে ২০২১, ২০:৪৩

৯ দিন পর শুরু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের ফ্লাইট। শনিবার (২৯ মে) ২৫৯ যাত্রী নিয়ে সৌদি আরবের দুই গন্তব্যে যাত্রা করছে এয়ারলাইন্সটির দুই ফ্লাইট। শনিবার দুপুর ৩টা ১৫ মিনিটে ১৩৫ যাত্রী নিয়ে দাম্মাম ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ১২৪ যাত্রী নিয়ে জেদ্দার পথে উড়াল দিয়েছে বিমানের দুটি ফ্লাইট। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে আরেকটি ফ্লাইট রিয়াদের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সম্প্রতি সৌদি আরব সরকারের কঠোর শর্তের কারণে ২০ মে থেকে দেশটিতে সব ফ্লাইট বন্ধ করেছিল বিমান। সৌদি সরকারের নতুন শর্তে বলা হচ্ছে, দেশটিতে ভ্রমণ করতে যাওয়া সব বিদেশি নাগরিককে বাধ্যতামূলক কোভিড চিকিৎসা সংক্রান্ত ইনস্যুরেন্স করতে হবে। এই ইনস্যুরেন্সের আওতায় হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসা খরচ অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে। দেশটিতে যেতে চাওয়া যাত্রীদের ভ্রমণের প্রথম ও সপ্তম দিন পিসিআর টেস্টের ব্যবস্থাও এয়ারলাইন্সকে করতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। ফ্লাইটের যাত্রীদের তালিকাও এয়ারলাইন্সকে যাত্রার চার দিন আগে দেশটির কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানায় সৌদি।

বিমান জানিয়েছে, সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে হবে। ভিসার মেয়াদের উপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে বলেও জানায় বিমান।

/সিএ/এমআর/
সম্পর্কিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের আলোচিত দুই কমার্শিয়াল সুপার ভাইজারকে অবশেষে বদলি
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ
চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ মানুষ দিশেহারা
চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ মানুষ দিশেহারা
উত্তরায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
উত্তরায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল