বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ

 মসজিদটি ৩০০ বছর আগের

আতিক হাসান শুভ
০২ জুন ২০২১, ১০:০০আপডেট : ০২ জুন ২০২১, ১০:০০

বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। আজ থাকছে পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদ।

ঢাকার পুরনো মসজিদগুলোর মধ্যে লালবাগ শাহী মসজিদ সবচেয়ে বড়। এটি ফররুখ সিয়ার মসজিদ নামেও পরিচিত। মুঘল আমলের অন্যতম এক নিদর্শন। পুরান ঢাকার লালবাগ কেল্লার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এটি।

সুবাদার আজিম-উস-শানের প্রতিনিধি হিসেবে তৎকালীন ঢাকার উপ-শাসক সম্রাট আওরঙ্গজেবের প্রপৌত্র ফররুখ সিয়া ১৭০৩ সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদের ডিজিটাল বোর্ডে নির্মাণ সাল প্রদর্শন করা রয়েছে।

খাজা আব্দুল গণির উদ্যোগে ১৮৭০ সালে প্রথম লালবাগ শাহী মসজিদের সংস্কার করা হয়। পরে আরও কয়েকদফায় সংস্কারকাজ হয়। যার ফলে কেল্লার ভেতরের দিকের প্রবেশপথ ছাড়া আর কিছু দেখে অনুমান করার উপায় নেই যে এটি এতো পুরনো মসজিদ।

মসজিদের প্রায় প্রতিটি অংশই সংস্কার করা হয়েছে। এতোবার সংস্কারের কারণেই হয়তো প্রত্নতত্ত্ব অধিদফতর মসজিদটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করেনি। তাছাড়া বাংলাপিডিয়া বা ঢাকার ইতিহাসভিত্তিক বইগুলোতেও এ মসজিদ সম্পর্কে উল্লেখযোগ্য তেমন তথ্য নেই। আশির দশকে মসজিদটিকে সম্পূর্ণ মেরামত করা হয়। তখন মসজিদের পূর্বদিকে সমতল চুন-সুরকির ঢালাই ছাদসহ বড় সম্প্রসারণের কাজ করা হয়।

 মসজিদটি ৩০০ বছর আগের বেশ উঁচু প্লাটফর্মের ওপরে নির্মিত এটি। প্রবেশপথের পাশেই কবরস্থান। ভেতরে ঢুকলেই চোখে পড়বে বিশাল ওজুখানা। ভেতরের দেয়াল, মেঝে থেকে শুরু করে সব জায়গায় আধুনিকতার ছোঁয়া। পাশেই একটি মাদ্রাসা। তবে মাদ্রাসাটি আলাদাভাবে পরিচালিত হয়।

মসজিদটি পরিচালিত হচ্ছে একটি কমিটির মাধ্যমে। যাবতীয় ব্যয়ভার কমিটির মাধ্যমেই নির্বাহ করা হয়।

দানবাক্সের টাকা থেকেও আনুষাঙ্গিক ব্যয় বহন করা হয়। ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ মোট ২২ জন বেতনভুক্ত কর্মচারী রয়েছে মসজিদটিতে। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে মসজিদটি ভরপুর হয়ে যায়। একসঙ্গে প্রায় ৮ হাজার মানুষ এখানে নামাজ পড়তে পারেন।

লালবাগ কেল্লা ঘুরতে আসা হাজারো পর্যটক কেল্লার পরপরই দেখতে আসেন মসজিদটি।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর