পুরো বাংলাদেশ বাঁধনের সঙ্গে আছে: সারজিস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে বাঁধনের প্রশংসা করে তার পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

সারজিস আলম লিখেছেন, আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।

বাঁধনকে যারা আক্রমণ করেছেন, তাদের প্রসঙ্গে সারজিস লিখেছেন, যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনি ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ মানুষের মতো তাদের সন্তানদের ভাইদের খুন করতো তারপরও তারা খুনি হাসিনার দালালি করতো, পা চাটতো। এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।’

এসব ঘটনায় বাঁধনকে কষ্ট না পাওয়ার আহ্বান জানিয়ে সারজিস বলেন, এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কী প্রত্যাশা করা যায়?

স্ট্যাটাসের শেষাংশে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন, আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।

স্ট্যাটাসের শেষে ইংরেজিতে সারজিস লেখেন, ‘We are proud of you Azmeri Haque.’

/এএস/ 
সম্পর্কিত
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বশেষ খবর
ওপারে বিদ্যুৎকেন্দ্র, এপারে সৌরশক্তিতে জ্বলছেন তারা
ওপারে বিদ্যুৎকেন্দ্র, এপারে সৌরশক্তিতে জ্বলছেন তারা
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ