বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ বাতিলের দাবি ছাত্র ফেডারেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৯:২০আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:২০

প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, কলেজ হোক আর বিশ্ববিদ্যালয়েই হোক- ‘নো ভ্যাট অন এডুকেশন’। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ কর আরোপ করলে আখেরে ভুক্তভোগী হবে শিক্ষার্থীরা। ছাত্রসমাজ এই করারোপ মেনে নেবে না।

বৃহস্পতিবার (৩ জুন) বিকালে গোলাম মোস্তফা এক তাৎক্ষণিক বিবৃতিতে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় নেতা সৈকত আরিফ বিবৃতির কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ করারোপ

গোলাম মোস্তফা বলেন, ‘সরকার শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কর দাবি করছে, শিক্ষাপ্রতিষ্ঠান আবার শিক্ষার্থীর কাছ থেকে বাড়তি পয়সা নেওয়ার জন্য উঠেপড়ে লাগবে।’

তিনি বলেন, ‘আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি, শিক্ষা ব্যয় কীভাবে কমানো যায় তার উপায় খুঁজে বের করুন। চুরি, দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করে দেশের শিক্ষার্থী তথা ভবিষ্যত প্রজন্মের কথা ভাবুন। শিক্ষা নিয়ে ব্যবসার ধান্দাকে উস্কে দেবেন না।’

গোলাম মোস্তফার মন্তব্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের যে প্রস্তাব দিয়েছেন তা শিক্ষার্থীবান্ধব নয়।

তিনি বলেন, ‘কাল বিলম্ব না করে ১৫ শতাংশ করারোপের এই প্রস্তাব প্রত্যাহার করতে হবে।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি