স্বাস্থ্য খাতে বরাদ্দের সমালোচনা সিপিডির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২৩:০৪ আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:২২

করোনা মহামারির এই সময়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে দাবি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, স্বাস্থ্য খাতে টিকাদানের জন্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এটা পর্যাপ্ত নয়। এ খাতের বরাদ্দ আগের বছরগুলোর মতোই রাখা হয়েছে। করোনা মহামারির অনিশ্চিত একটি সময়ে স্বাস্থ্যের জন্য এই বরাদ্দ অনেক কম বলে মন্তব্য করেন তিনি। একইভাবে তিনি সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বেড়েছে সামান্য।

ফাহমিদা খাতুন বলেন, গত অর্থবছরে কিছু ইতিবাচক দিক ছিল, আবার কিছু দুর্বলতাও ছিল। দুর্বলতার দিক থেকে আমরা দেখেছি রাজস্ব আয়ে ঘটতি ছিল অনেক বড়। এটা গত কয়েক বছর ধরেই ছিল। করোনার সময় সেটি আরও বেড়েছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে দুর্বলতা, সরকারি প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হয়েছে। বাস্তবায়নের হার অত্যন্ত নিম্ন। ব্যয় কম হওয়ার কারণে সরকারি ঘাটতি সীমারেখার নিচেই রয়েছে। ক্ষুদ্রশিল্প উৎপাদনের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা, খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। পাশাপাশি কিছু ইতিবাচক দিকও আছে। ২০২০-২১ অর্থবছরে আমদানি রফতানির ধারাটা বজায় ছিল। রেমিট্যান্সের প্রবাহ ঊর্ধ্বমুখী ছিল। তাছাড়া ব্যালেন্স অব পেমেন্টের অবস্থা স্বস্তিদায়ক, মুদ্রার বিনিময় স্থিতিশীল, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।

তিনি বলেন, এসব কিছু বিবেচনায় নিয়ে এবার জিডিপির প্রবৃদ্ধি ৭.২ শতাংশ করার কথা বলা হয়েছে। কিন্তু গত অর্থবছরে জিডিপি দেখানো হয় ৬.১ শতাংশ। এ হিসেবে প্রবৃদ্ধি বাড়ার শতাংশ কম। আমরা বলছি এটি পূরণ হবে না। রাজস্ব কাঠামোতে কোনও পরিবর্তন নেই। আর সংশোধিত বাজেটের সঙ্গে যদি আমরা তুলনা করি তবে দেখবো, ১০ মাসে বাজেট বাস্তবায়নের যে হার, সেটা উপরের দিকে রাখা হয়েছে। বাজেটে অর্থায়নের ক্ষেত্রে আমরা কিছুটা কাঠামোগত পরিবর্তন দেখছি।

ফাহমিদা খাতুন আরও বলেন, ব্যক্তির যে আয়করের সীমা তা উপরের দিকে বাড়ানো হয়নি। আবার দেখছি নিচের দিকের করসীমা একই রাখা হয়েছে। ফলে আমরা বলছি, এখানে ন্যায্যতা প্রতিষ্ঠা হয়নি। সরকারি ব্যয়ের বর্ধিত বরাদ্দের এক-তৃতীয়াংশ দেওয়া হয়েছে জনপ্রশাসনের জন্য। অন্য খাতগুলো বরাদ্দ কম পেয়েছে। সিপিডির পক্ষ থেকে আগামীকাল শুক্রবার (৪ জুন) আনুষ্ঠানিকভাবে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান ফাহমিদা খাতুন।

 

 
/জিএম/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডি কি ছেড়ে দিচ্ছেন?
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক