জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ০২:২৪আপডেট : ০৮ জুন ২০২১, ০২:২৪

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে সোমবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও কুয়েত, লাউস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এক বছর মেয়াদের এই দায়িত্ব চলতি বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।

উল্লেখ্য ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

নির্বাচনে বিজয় লাভ করার পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে উপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।’

উল্লেখ্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ বিশ্ব এখন কোভিড-১৯ অতিমারি ও এর বহুমাত্রিক প্রভাব থেকে পূনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলীতে পূর্ণাঙ্গ বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সাধারণ-পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর বাংলাদেশের
ট্রাম্প-ইরান চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন বিশ্বনেতারা
হাইতিতে জাতিসংঘের নতুন বাহিনীতে অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান
সর্বশেষ খবর
‘ইরানের সরকারবিরোধীদের সহায়তায় স্টারলিংক পাচার করেছিল ইসরায়েল’
‘ইরানের সরকারবিরোধীদের সহায়তায় স্টারলিংক পাচার করেছিল ইসরায়েল’
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
জুয়া প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে বিল উত্থাপন
জুয়া প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে বিল উত্থাপন
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
এত ঘন ঘন ভূমিকম্প কীসের আভাস 
এত ঘন ঘন ভূমিকম্প কীসের আভাস