৪৫ চোরাই মোবাইল ফোনসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২১, ২৩:৫৫আপডেট : ০৮ জুন ২০২১, ২৩:৫৫

চট্টগ্রামে ৪৫টি চোরাই মোবাইল ফোনসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুন) রাতে কোতয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

আটক ছয় জন হলো– মো. সুমন (২৯), মো. সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), মো. রফিকুল ইসলাম(৩৩), মো. শাহ আলম (৩০) ও মো. মাসুম (৩২)। 

ওসি বাংলা ট্রিবিউনকে জানান, চোরাই মোবাইল ফোন বিক্রির গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এসব মোবাইল সেট বিভিন্ন ছিনতাইকারী ও অপরাধীচক্রের কাছ থেকে কিনে তারা অধিক মূল্যে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তবে পরিশ্রম করতে হবে: প্রধানমন্ত্রী
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
শিবির নেতাকে পিটিয়ে হত্যা, জামায়াতের নিন্দা
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী