দুই বান্ধবীকে ধর্ষণ, ৪ বন্ধু গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২১, ০২:২১আপডেট : ১০ জুন ২০২১, ০২:২১
image

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় চার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সিফাত হোসেন (১৮), মো. সিফাত (২১), সাকিব হোসেন (২৪) ও মো. নাঈম (২৪)।

মঙ্গলবার (০৮ জুন) রাতে বন্দরের নবীগঞ্জ ইসলামবাগের একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার (০৯ জুন) সকালে ভুক্তভোগীদের একজন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গ্রেফতারদের আজ দুপুরে আদালতে পাঠানো হলে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন সিফাত হোসেন ও মো. সিফাত। বাকি দুজন ধর্ষণের ঘটনায় সহায়তার কথা স্বীকার করেন। এ ঘটনায় মো. শাকিল নামে এক সহযোগী পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আটদিন আগে নবীগঞ্জের গুদারাঘাট এলাকায় সিফাত হোসেন ও মো. সিফাতের সঙ্গে দুই বান্ধবীর পরিচয় হয়। তখন উভয়ের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। এরপর মোবাইলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দুই বান্ধবী মাজার দেখতে নবীগঞ্জ ঘাটে আসেন। এ সময় সিফাত, সিফাত হোসেন এবং তাদের তিন বন্ধু সাকিব হোসেন, নাঈম ও শাকিলের সঙ্গে ওই দুই বান্ধবীর দেখা হয়।

পরে তারা ইসলামবাগ এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়িতে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে দুই বান্ধবীকে ডেকে নিয়ে যান। সেখানে দুটি রুমে দুই বান্ধবীকে আটকে রেখে ধর্ষণ করে সিফাত হোসেন ও সিফাত। ধর্ষণের ঘটনায় তাদের সহায়তা করেন সঙ্গে থাকা তিন বন্ধু।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার দুই বান্ধবীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/এএম/ /এফআর/
সম্পর্কিত
হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি
খালাস পেয়ে আরিফুল হক ও বাবর বললেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় মন্ত্রী-এমপি-হুইপসহ আট জন খালাস, একজনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন