শুক্রবার বিকেল থেকে রাজশাহী মহানগর লকডাউন

রাজশাহী প্রতিনিধি
১১ জুন ২০২১, ০১:২৮আপডেট : ১১ জুন ২০২১, ০১:২৮
image

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী শহরে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১০ জুন) রাতে সার্কিট হাউজে এক জরুরি সভা শেষে লকডাউনের ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।

সভা শেষে তিনি বলেন, রাজশাহীতে প্রথমে সন্ধ্যা ৭টা থেকে সকাল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর আরও দুই ঘণ্টা এগিয়ে বিকাল ৫টা করা হয়। এই কয়দিন আমরা পর্যবেক্ষণ করছিলাম, কোথাও সংক্রমণ নিম্নমুখী, কোথাও ঊর্ধ্বমুখী। কিন্তু ঊর্ধ্বমুখী সংক্রমণই বেশি। তাই শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।

বিভাগীয় কমিশনার জানান, এই লকডাউন চলাকালে রাজশাহী মহানগরে সবধরনের দোকানপাট বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান বা অন্যান্য জরুরি সেবার দোকান খোলা যাবে। খাদ্যদ্রব্য, পণ্যবাহী ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে। এর বাইরে নগরীতে সবধরনের যানবাহন ও গণপরিবহন বন্ধ থাকবে।

শুক্রবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরুর কারণ ব্যাখ্যা করে ড. মো. হুমায়ুন কবীর বলেন, অনেকে রাজশাহী এসেছেন, তারা চলে যাবেন। কিংবা কারও রাজশাহী আসার প্রয়োজন, সে কারণে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাই লকডাউনের ঘোষণাটি রাতে দেওয়া হলো। অনেকে সেটা হয়তো জানতে পারবেন না। শুক্রবার ৫টার মধ্যে মানুষজন প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারবেন।

সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
‘বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই’
‘বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই’
রেস্তোরাঁয় রেখে যাওয়া শিশুটি পাকিস্তানি, কী ঘটেছিল জানালেন বাবা-মা
রেস্তোরাঁয় রেখে যাওয়া শিশুটি পাকিস্তানি, কী ঘটেছিল জানালেন বাবা-মা
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে কী সুবিধা পেতে যাচ্ছেন
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে কী সুবিধা পেতে যাচ্ছেন
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ