পশ্চিম তীরে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ০৬:১৩আপডেট : ১২ জুন ২০২১, ০৬:১৩

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোরের প্রাণ গেছে। অবৈধ ইহুদি বসতি গড়ার প্রতিবাদে বিক্ষোভ করায় ১৫ বছর বয়সী কিশোর মোহাম্মদ হামায়েলকে হত্যা করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে শুক্রবার পশ্চিম তীরের বেইতা গ্রামে মিছিল বের করে ফিলিস্তিনিরা। আন্দোলন প্রতিহত করতে গুলি ছুড়ে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর হামায়েল।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন করায় তাকে প্রাণ হারাতে হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আরও ৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ঘটনায় ইসরায়েলি বাহিনী কোন প্রতিক্রিয়া জানায়নি। এই এলাকায় ১৭টি পরিবারের শতাধিক ফিলিস্তিনি ঝুঁকির মুখে পড়েছে। তারা বহু বছর ধরে পশ্চিম তীরে জলপাই চাষের ওপর নির্ভরশীল। বর্তমানে ইসরায়েলের দখলের ঝুঁকিতে তারা।

এদিকে, বৃহস্পতিবারও দখলকৃত পশ্চিম তীরে ‘গোপন অভিযান’ চালায় ইসরায়েলি বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) দুই গোয়েন্দা কর্মকর্তাসহ প্রাণ হারান তিন ফিলিস্তিনি। পশ্চিম তীরের জেনিন শহরে এই অভিযান চালায় ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা।

/এলকে/
সম্পর্কিত
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
কী, কেন, কীভাবেইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনা কেন বাড়ছে
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
পুঁজিবাজারে ফিরছে আস্থা, কর ছাড়ের বড় প্যাকেজ আনলেন অর্থমন্ত্রী 
পুঁজিবাজারে ফিরছে আস্থা, কর ছাড়ের বড় প্যাকেজ আনলেন অর্থমন্ত্রী 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ বন্ধ হলো?
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ বন্ধ হলো?
বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা 
বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা 
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন