সাড়া দিচ্ছেন এরিকসেন

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২১, ০০:৪১আপডেট : ১৩ জুন ২০২১, ০০:৪১

ইউরো চ্যাম্পিয়নশিপে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হৃদয়বিদারক ঘটনা দেখলো ফুটবল বিশ্ব। প্রথমার্ধের শেষ দিকে মাঠেই লুটিয়ে পড়েন ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। মাঠেই বেশ কয়েক মিনিট চিকিৎসা চলে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর হলো, খারাপ কিছু ঘটেনি। ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এরিকসেন সজাগ আছেন। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে।

এরিকসেন মাটিতে লুটিয়ে পড়ার পর দুই দলের ম্যাচটি সাময়িক পরিত্যক্ত ঘোষণা করে উয়েফা। পরবর্তীতে আবার খেলা শুরু করার ঘোষণা দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

এর আগে কোপেনহেগেনের মাঠে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলছিল ডেনমার্ক। কিন্তু ফিনল্যান্ডের জমাট রক্ষণের কারণে গোল পাচ্ছিল না। ম্যাচ যখন প্রথমার্ধের শেষের দিকে। ঠিক তখন ডেনিশদের আরও একটি আক্রমণ। কিন্তু থ্রো-ইন থেকে বল আসার আগেই ঘটে দুর্ঘটনা!

হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন অ্যাটাকিং মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে সতীর্থরা দৌড়ে আসেন। আসেন মেডিক্যাল টিমের সদস্যরা। কিন্তু অনেকক্ষণ ধরে মাঠে চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। শেষ পর্যন্ত সতীর্থরা পর্দা দিয়ে ঘিরে তাকে মাঠের বাইরে নিয়ে যান। এরিকসেনের জায়গা হয় হাসপাতালে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেট বাস্তবায়নে নজরদারি না থাকলে বাড়তে পারে দুর্নীতি, সংসদে উদ্বেগ
বাজেট বাস্তবায়নে নজরদারি না থাকলে বাড়তে পারে দুর্নীতি, সংসদে উদ্বেগ
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
সর্বাধিক পঠিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি