পাহাড়ে দুর্বৃত্তের গুলিতে গ্রামপ্রধান নিহত

রাঙামাটি প্রতিনিধি
১৪ জুন ২০২১, ০০:২৩আপডেট : ১৪ জুন ২০২১, ০০:২৩

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা জুরাছড়িতে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে পাথরমণি চাকমা (৬০) নামে এক গ্রামপ্রধান নিহত হয়েছেন। রবিবার (১৩ জুন) রাতে উপজেলার লুলাংছড়ি এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কার্মকর্তা (ওসি) শফিউল আযম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পাথরমণি চাকমা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করার সময় একদল সশস্ত্রী তার বাড়ি ঘেরাও করে। পরে দুজন অস্ত্রধারী বাড়িতে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে তার শরীরে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে।

পাহাড়ের চার আঞ্চলিক দলের কেউই এখন অবধি এই ঘটনা নিয়ে মুখে খোলেনি।

/এমএএ/
সম্পর্কিত
অপহরণের শিকার ৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
রাজধানীতে বাহারি পাহাড়ি ফলের মেলা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 
বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সহায়তার আশ্বাস গভর্নরের 
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
ব্রেকআপের গুঞ্জনে এক ছবিতেই জবাব দিলেন কৃতি স্যানন
রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন: রয়টার্স
রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন: রয়টার্স
সর্বাধিক পঠিত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন