আমি সব সময় প্রস্তুত: জেনেভায় পৌঁছে বাইডেন

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ০০:৪০আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৪০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষীত সম্মেলনে বুধবার তিনি যোগ দেবেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

সুইস শহরে অবতরণের পর বাইডেন বলেছেন, আমি সব সময় প্রস্তুত।

এই সম্মেলন এপ্রিল মাসে আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন বাইডেন। কিন্তু দুই বিশ্বনেতার সম্মেলন পিছিয়ে দেয়।

জি ৭ ও ন্যাটোর গুরুত্বপূর্ণ দুটি সম্মেলন শেষ করে জেনেভা পৌঁছেছেন বাইডেন। পুতিনের সঙ্গে সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট যৌথ সংবাদ সম্মেলন করবেন না আগেই জানিয়ে দিয়েছে হোয়াইট হাউজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনল্যান্ডে পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন।

বাইডেন ও পুতিনের সম্মেলন জেনেভার লা গ্রাঞ্জ ভিলাতে গ্রিনিচ মান সময় ১১টায় শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এবার দুই নেতা একসঙ্গে খাবেন না। বাইডেনের সঙ্গে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেন আর পুতিনের সঙ্গে থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই বলছে, তাদের মধ্যকার সম্পর্ক এখন প্রায় তলানিতে নেমে এসেছে। দুই দেশের কারও এখন অন্য দেশে রাষ্ট্রদূত নেই। ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে নানা কারণে। রাশিয়া যেভাবে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে তা নিজ দেশের অন্তর্ভুক্ত করেছে সেটি যুক্তরাষ্ট্রকে ক্ষিপ্ত করেছে।

/এএ/
সম্পর্কিত
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ