সিলেটে মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

সিলেট প্রতিনিধি
১৬ জুন ২০২১, ১১:০০আপডেট : ১৬ জুন ২০২১, ১৪:০৯

সিলেটের গোয়াইনঘাটে মা ও দুই শিশু সন্তানসহ তিন জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতের কোনও এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বুধবার (১৬ জুন) সকালে গোয়াইনঘাটের ফতেহপুর বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের লাশ ময়নাতদেন্তর জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (২৭), ছেলে মিজান আহমদ (১১) ও মেয়ে তানিসা (৫)।

সিলেটে ৩ জনকে গলা কেটে হত্যায় পারিবারিক বিরোধ দেখছে পুলিশ

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ। তিনি বলেন, সকালে হিফজুরের পরিবারের কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজায় ধাক্কা দিলে মেঝেতে লাশ দেখতে পান তারা। এসময় হিফজুরকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তিন জনকে জবাই করে হত্যা করা হয়েছে। হিফজুরের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দা দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তিনি।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি বলেন, কী জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদের মধ্যে গৃহকর্তা হিফজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম