ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ০১:২৪আপডেট : ২০ জুন ২০২১, ০১:৪০

ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে বিজয়ী ঘোষণা পর উল্লাসে মেতেছেন সমর্থকরা। কারণ রাইসির সমর্থকদের চোখে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং গভীর অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির জন্য তিনিই একমাত্র ভরসা ভাবছেন ইরানি জনগণ। এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধান।

বিপুল ব্যবধানে বিজয়ী হওয়া নবনির্বাচিত প্রেসিডেন্ট রায়িসিকে প্রথমেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ইরানের বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়া। গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতার আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশ দুটির মধ্যকার সম্পর্ক ঐতিহ্যগতভাবেই বন্ধুত্বপূর্ণ ও ভাল প্রতিবেশী বলেও মন্তব্য করেন তিনি।

আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য পাকিস্তান এবং ইরানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক বিবৃতিতে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন তিনি।

বিপুল ভোটে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা বার্তা এসেছে আরেক মুসলিম রাষ্ট্র তুরস্ক থেকে। রায়িসির দায়িত্ব গ্রহণের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত ও শক্তিশালী হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রায়িসিকে পাঠানো এক চিঠিতে এরদোয়ান বলেন, ‘আপনি ক্ষমতা গ্রহণের পর দু’দেশের সহযোগিতা জোরদার হবে, এই বিশ্বাস রেখে আপনাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত’।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদও অভিনন্দন জানাতে ভুলেননি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে। এরদোয়ানের মতো তিনিও চান ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে।

শুভেচ্ছো বার্তা এসেছে যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার উপত্যকার শাসক গোষ্ঠী হামাসের পক্ষ থেকে। বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রেসিডেন্ট রায়িসির জন্য শুভকামনা। ইসলামী প্রজাতন্ত্রের ইরানকে অভিনন্দন জানাই’।

দু’দেশের মধ্যকার সম্পর্ক ধরে রাখার আহ্বান জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র দেশটির জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ। দুবাইয়ের ক্রাউন প্রিন্সও ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান।

ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে শনিবার বিজয়ী ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি। আব্দুর রেজা রাহমানি ফাজলি জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৩০৭। ভোটাধিকার প্রয়োগ করেছেন দুই কোটি ৮৯ লাখ তিন হাজার ৩০৪ জন। এর মধ্যে ইব্রাহিম রায়িসি পেয়েছেন এক কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ী পেয়েছেন ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রায়িসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী আগস্টে দেশটির ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসা নিয়ে যা জানালো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
সর্বশেষ খবর
রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা, নারী আটক
রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা, নারী আটক
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
অ্যাটর্নি জেনারেলের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, করলেন সতর্ক
অ্যাটর্নি জেনারেলের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, করলেন সতর্ক
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ